বাংলাহান্ট ডেস্ক : সদ্য শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল প্রথম দফার পর আজ ২৯ এপ্রিল ছিল দ্বিতীয় দফার নির্বাচন। প্রথম দফার মতোই রেকর্ড ভোট (Assembly Election) পড়েছে দ্বিতীয় দফাতেও। সকাল থেকেই ভোটারদের লাইন ছিল বিভিন্ন বুথে। আর তারপরেই প্রকাশ্যে এসেছে এক্সিট পোল। আর চারটি পোলেই দেখা গেল বিজেপিই এবার আসছে ক্ষমতায়।
প্রকাশ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) এক্সিট পোল
চুলচেরা বিশ্লেষণ শেষে সমীক্ষার যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার সরকার গড়ছে বিজেপি। ২৯৪ টি আসনের মধ্যে অধিকাংশই দখলে নিয়ে শীর্ষে থাকছে গেরুয়া শিবির। Matrize পোল অনুযায়ী, বিজেপি পেতে চলেছে ১৪৬-১৬১ টি আসন, তৃণমূল পেতে চলেছে ১২৫-১৪০ টি আসন, অন্যান্যরা ৬-১০ টি আসন এবং বাম ও কংগ্রেস উভয়েই শূন্য।

কোন পোল কী বলছে: Chanakya Strategy পোল অনুযায়ী, বিজেপি পেতে চলেছে ১৫০-১৬০ টি আসন, তৃণমূলের দখলে যাবে ১৩০-১৪০ টি আসন অন্যান্যরা পেতে পারে ৬-১০ টি আসন এবং বাম-কংগ্রেস এক্ষেত্রেও থাকছে শূন্যতে। Poll Diary এক্সিট পোল অনুযায়ী, ১৪২-১৭১ টি আসন পেতে চলেছে বিজেপি। তৃণমূল পেতে পারে ৯৯-১২৭ টি আসন। কংগ্রেসের দখলে যেতে পারে ৩-৫ টি আসন (Assembly Election) এবং অন্যান্যরা পেতে পারে ৫-৯ টি আসন।
আরও পড়ুন : ‘মমতা চাপে আছেন’, ভবানীপুরে জয়ের ব্যবধানও ঘোষণা করে দিলেন শুভেন্দু
কোন দল আসতে পারে ক্ষমতায়: এছাড়া Praja Poll অনুযায়ী, বিজেপি ১৭৮-২০৮ টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। তৃণমূল পেতে পারে ৮৫-১১০ টি আসন। অন্যান্যরা ৫ টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে সমীক্ষায়। বাম-কংগ্রেস এক্ষেত্রেও থাকছে শূন্যতে।
আরও পড়ুন : ‘এবার খুব দুঃখের ভোট’, বুথ থেকে বেরিয়েই বিষ্ফোরক রঞ্জিত মল্লিক
প্রসঙ্গত, প্রথম দফায় ভোট পড়েছিল রেকর্ড হারে। সূত্রের খবর অনুযায়ী, দ্বিতীয় দফা ছাপিয়ে গিয়েছে প্রথম দফাকেও। বিকেল ৫ টা পর্যন্ত ৮৯.৯৯ শতাংশ ভোট পড়েছে বলে খবর কমিশন সূত্রে। আগামী ৪ মে রয়েছে ভোটের ফলাফল।












