‘মমতা চাপে আছেন’, ভবানীপুরে জয়ের ব্যবধানও ঘোষণা করে দিলেন শুভেন্দু

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আজ বিধানসভা ভোটের দ্বিতীয় দফা। আর এবারে যেকটি হাইভোল্টেজ কেন্দ্র নজরে রয়েছে, তাদের মধ্যে অন্যতম ভবানীপুর। কারণ এই কেন্দ্রেই সম্মুখসমরে নেমেছেন দুই মহারথী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোটের দিন সকালই সকালই ভবানীপুরে প্রায় মুখোমুখি হয়ে যান মমতা এবং শুভেন্দু। ভোট দিয়ে বেরিয়ে জয়ের মার্জিনও জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।

ভোট দিয়ে বেরিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari) ?

এদিন ভোট দিয়ে বেরিয়ে বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী হাসিমুখে বলেন, ৩০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন তিনি। মমতাকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, ‘উনি চাপে আছেন। ওনার বয়স হয়েছে, ভোট দিয়ে এবার বাড়ি চলে যান’।

Suvendu Adhikari announced winning margin in bhabanipur

সারারাত জেগেছেন মমতা: এদিন সকালেই চেতলা এবং ভবানীপুরের বিভিন্ন বুথ পরিদর্শন করতে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কাল সারারাত যা তাণ্ডব করেছে আপনারা জানেন না। আমি আর অভিষেক সারারাত জেগে ছিলাম। সব খবর রাখছিলাম।’ সিআরপিএফ এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ আনেন তিনি।

আরও পড়ুন : ভোটপুজোর নবমী, এখনও পর্যন্ত কোথায় কত ভোট? এগিয়ে রইল কোন কেন্দ্র?

কী বললেন শুভেন্দু: পালটা শুভেন্দু (Suvendu Adhikari) কটাক্ষ করেন, ‘কাল সারারাত ওনারা ঘুমোননি, কারণ পরাজয় নিশ্চিত বুঝে গিয়েছিলেন। আমি নিশ্চিত যে মানুষ আমাকেই আশীর্বাদ করবে।’ তাঁর এই দাবি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শোরগোল দেখা দিয়েছে।

আরও পড়ুন : ভোটার স্লিপ পাননি হাতে? বাড়িতে বসে মাত্র ১ মিনিটে SMS-এ মিলবে সব তথ্য, কীভাবে?

এবারের নির্বাচনে গোটা দেশের চোখ থাকছে ভবানীপুর কেন্দ্রের দিকে। মমতাও শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরের এবার ফলাফল কী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। ২০২১ এ নন্দীগ্রামে এমনই হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল নন্দীগ্রাম। ভবানীপুরের ভোট কোনদিকে যায় সেটাই এবার দেখার।