বাংলাহান্ট ডেস্ক : প্রথম দফার পর আজ রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। প্রথম দফায় রেকর্ড ভোটদানের হার লক্ষ্য করা গিয়েছে। এসআইআরের পর এবার কার্যত ভোট দেওয়ার হিড়িক উঠেছে আমজনতার মধ্যে। এমতাবস্থায় ভোটার স্লিপ (Voter Slip) পাওয়া নিয়েও অনেকের মধ্যে ছিল উৎকণ্ঠা। অন্যবারের মতো কোনও রাজনৈতিক দলের এজেন্ট নয়, বরং বিএলওর কাছ থেকে মিলেছে ভোটার স্লিপ। কিন্তু তা সত্ত্বেও অভিযোগ উঠেছে, অনেকে পাননি ভোটার স্লিপ।
ভোটার স্লিপ (Voter Slip) না পেলে কী করণীয়?
যারা ভোটার স্লিপ হাতে পাননি তারা কি তবে ভোট দিতে পারবেন না? এমন চিন্তার কোনও কারণ নেই। ভোটারদের সুবিধার্থে একটি বিশেষ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। ভোটার স্লিপ হাতে না পেলেও একটি এসএমএসের মাধ্যমেই বুথ এবং ভোটদানের বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

কেন দরকার ভোটার স্লিপ: বুথ নম্বর এবং ভোটার তালিকায় কত সিরিয়াল নম্বরে নাম রয়েছে তা খুঁজে পেতে সাহায্য করে ভোটার স্লিপ (Voter Slip)। তবে সঠিক তথ্য জানা থাকলে শুধুমাত্র ভোটার কার্ড বা নির্বাচন কমিশনের অনুমোদিত বিকল্প পরিচয়পত্র দেখালেই দেওয়া যাবে ভোট। ঘরে বসেই একটি এসএমএসের মাধ্যমে বুথ, পার্ট নম্বর সহ সমস্ত তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন : আইপিএস এর সঙ্গে ‘অসহযোগিতা’র অভিযোগ, ভোটের আগের রাতে বদলি ফলতার যুগ্ম বিডিও
কীভাবে মিলবে তথ্য: প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ECI। এরপর স্পেস দিয়ে ভোটার কার্ড নম্বর লিখতে হবে। মেসেজটি পাঠিয়ে দিন ১৯৫০ নম্বরে। কিছুক্ষণের মধ্যেই বুথ নম্বর, পার্ট নম্বর, বিধানসভা কেন্দ্রের নাম সব চলে আসবে মেসেজে।
আরও পড়ুন : ভোটপুজোর নবমী, এখনও পর্যন্ত কোথায় কত ভোট? এগিয়ে রইল কোন কেন্দ্র?
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটার স্লিপ না পাওয়ার সমস্যা হতেই পারে। তবে অনেকে এটাকে অজুহাত হিসেবে খাড়া করে ভোটদান থেকে বিরত থাকেন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে ভোটদানের অনীহা দূর হবে বলেই আশা করা যায়।












