বাংলাহান্ট ডেস্ক : আজ বুধবার বিধানসভা ভোটের দ্বিতীয় দফা। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। আমজনতা থেকে তারকারাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। টালিগঞ্জ গলফ ক্লাব রোডের বাঙুর হাইস্কুলে এদিন ভোট দেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick), তাঁর স্ত্রী এবং কন্যা কোয়েল মল্লিক। তবে এদিন ভোট দিয়ে বেরিয়ে আক্ষেপ করতে শোনা গেল বর্ষীয়ান অভিনেতাকে।
স্ত্রী কন্যা নিয়ে ভোট দিলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)
ভোট দিয়ে বেরিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রঞ্জিত মল্লিক। তিনি বলেন, বিগত ৬০ বছর ধরে ভোট দিচ্ছেন তিনি। কখনোই মিস করেননি, প্রতিবার ভোট দেন। আর সেটাই উচিত। তবে তাঁর কথায়, ‘এবারের ভোটটা আমার কাছে খুব দুঃখের। কত মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। এমনটা আর কোনোবার হয়নি। এই ভোট আমার কাছে খুবই দুঃখের। তবে চাই ভোট যেন শান্তিপূর্ণ হয়’।

কী বললেন কোয়েল: এদিন রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) সঙ্গে ভোট দিতে এসেছিলেন তাঁর কন্যা অভিনেত্রী কোয়েল মল্লিক। সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদও হয়েছেন তিনি। কোয়েল এদিন বলেন, ‘আমি চাই সবাই যেন ভোট দেন। এটি একটি গণতান্ত্রিক অধিকার। দেশের ভালোর জন্য প্রতিটি মানুষকে দরকার। প্রতিটি মানুষের মতামত প্রয়োজন’।
আরও পড়ুন : ভোটার স্লিপ পাননি হাতে? বাড়িতে বসে মাত্র ১ মিনিটে SMS-এ মিলবে সব তথ্য, কীভাবে?
ভোট দিলেন কোয়েল: তিনি আরও বলেন, ‘যেদিন থেকে আমি ভোটাধিকার পেয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত অভিজ্ঞতা বেড়েছে। সবসময় দেশের উন্নতি, মানুষের উন্নতি চেয়েছি। সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকে’।
আরও পড়ুন : ‘মমতা চাপে আছেন’, ভবানীপুরে জয়ের ব্যবধানও ঘোষণা করে দিলেন শুভেন্দু
কোয়েলের কথায়, ‘এটি একটি গণতান্ত্রিক অধিকার। সবার তা প্রয়োগ করা উচিত। শান্তিপূর্ণ ভাবে যেন সবাই ভোট দিতে পারে’।













