বঙ্গজয়ে মোদীকে শুভেচ্ছা, বাংলার ভোট নজর কাড়ল ট্রাম্পেরও!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বঙ্গজয়ের জন্য প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তা শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলার এই রাজনৈতিক পালাবদল নজর কেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক মহল ও সংবাদমাধ্যমের। বিশেষ করে, প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, যা দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের।

বঙ্গ ভোটে জয়ের জন্য মোদীকে (Narendra Modi) অভিনন্দন জানালেন ট্রাম্প

এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই জানিয়েছেন, এর আগেও একাধিকবার মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন ট্রাম্প। বাংলায় বিজেপির এই সাফল্যের পর বিশেষ বার্তায় তিনি মোদীর নেতৃত্বকে ‘বলিষ্ঠ’ এবং ‘প্রভাবশালী’ বলে উল্লেখ করেছেন, যা ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:‘পুলিশ হাত দেখিয়ে..,’ মুখ খুলতে শুরু করলেন অভিষেকের প্রতিবেশীরা, কী কী বললেন?

ফল প্রকাশের পর নয়াদিল্লিতে দলীয় সদর দপ্তরে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বাংলার ভাগ্যে এক নতুন অধ্যায় সূচিত হল। এটি জনগণের শক্তির জয় এবং সুশাসনের প্রতি আস্থার প্রতিফলন।” তিনি রাজ্যের প্রতিটি ভোটারকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই রায় উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা দিয়েছে। একই সঙ্গে তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

বাংলার এই নির্বাচনের ফল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিরও বিশেষ নজর কেড়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো শীর্ষ সংবাদপত্রগুলি এই ফলাফলকে ভারতীয় রাজনীতির একটি বড় মোড় বলে বর্ণনা করেছে। তাদের মতে, তৃণমূল কংগ্রেস এবং একসময়ের শক্তিশালী বাম রাজনীতির ঘাঁটিতে বিজেপির এই জয় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। অন্যদিকে BBC এই জয়কে মোদীর রাজনৈতিক জীবনের অন্যতম ‘কঠিন ও গুরুত্বপূর্ণ সাফল্য’ হিসেবে উল্লেখ করেছে।

Trump Congratulates Narendra Modi on Victory in Bengal Elections.

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল DA মামলা! কী হতে চলেছে? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের এই ফলাফল এবং মোদীর (Narendra Modi) এই জয় শুধু একটি রাজ্যের ক্ষমতার পরিবর্তন নয়, বরং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারতের রাজনৈতিক অবস্থানকেও নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। ফলে বাংলার এই নির্বাচন ফলাফল আগামী দিনে দেশ-বিদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।