Durga Puja 2026 Live Updates

শেয়ার বাজারে হাহাকার! উধাও ১৫৫০০০০০০০০০০ টাকা, বিপুল ক্ষতির সম্মুখীন ৮ টি সংস্থা

Published on:

Published on:

Turmoil in the share market; several companies face a major impact.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারের (Share Market) দরপতনের কারণে গত সপ্তাহে ভারতের (India) শীর্ষ ১০ টি মূল্যবান সংস্থার মধ্যে ৮ টির মার্কেট ক্যাপ ১.৫৫ লক্ষ কোটি টাকারও বেশি কমে গেছে। এদিকে, HDFC ব্যাঙ্ক (HDFC Bank) এবং বাজাজ ফাইন্যান্স সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। অপরদিকে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস তথা TCS এবং লার্সেন অ্যান্ড টুব্রো (L&T)-র মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রাখি যে, গত সপ্তাহে ছুটির কারণে মাত্র ৪ দিন লেনদেন হয়েছে। এই সময়ে BSW সেনসেক্স ১,৬০৫.৪৪ পয়েন্ট বা ২.১৫ শতাংশ এবং NSE নিফটি ৫৪৬.১৫ পয়েন্ট বা ২.৩৬ শতাংশ কমেছে। শেয়ার বাজারের এই দুর্বলতা সংস্থাগুলির মোট মার্কেট ক্যাপও প্রভাবিত করেছে। BSE-তে লিস্টেড সমস্ত সংস্থার মোট মার্কেট ক্যাপ ২০.৭৮ লক্ষ কোটি টাকা কমে ৪৫১.৮৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত ১৬ অক্টোবর এর পরিমাণ ছিল ৪৭২.৬২ লক্ষ কোটি টাকা।

শেয়ার বাজারে (Share Market) হাহাকার:

কোন সংস্থার কত লোকসান হয়েছে: জানিয়ে রাখি যে, শীর্ষ ১০ টি সংস্থার মধ্যে HDFC ব্যাঙ্কের মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি কমেছে। গত সপ্তাহে এর মার্কেট ক্যাপ ৫৫,৫০৬.৯৫ কোটি টাকা কমে ১০.৬৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এদিকে, বাজাজ ফাইন্যান্সের মার্কেট ক্যাপ ৩৪,১৮০.৫১ কোটি টাকা কমে ৫.৭৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ২৭,০৬৫.০৮ কোটি টাকা কমে ১৬.১০ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। অপরদিকে, LIC-র মার্কেট ক্যাপ ২১,০৬২.২৪ কোটি টাকা কমে ৪.৮১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

Turmoil in the share market; several companies face a major impact.

এছাড়াও, ভারতী এয়ারটেলের মার্কেট ক্যাপ ৯,৩৬০.৭৫ কোটি টাকা কমে ১১.৭৯ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মার্কেট ক্যাপ ৪,৩৩৮.৪৬ কোটি টাকা কমে ৮.৮৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। অপরদিকে, ইনফোসিসের মার্কেট ক্যাপ ২,৮৮১.৩৮ কোটি টাকা কমে ৪.৬৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
এছাড়াও, ICICI ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ১,২৭৬.৫৩ কোটি টাকা কমে ১০.০১ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ৮ বছরে এই প্রথম! ভারতে হু হু করে কমল চিনা স্মার্টফোনের আধিপত্য, ঝড় তুলছে ভারতীয় ব্র্যান্ড

কোন কোন সংস্থা হয়েছে লাভবান: উল্লেখ্য যে, বাজারের মন্দার মধ্যেও TCS এবং L&T এমন দু’টি সংস্থা যাদের মার্কেট ক্যাপ বেড়েছে। TCS-এর মার্কেট ক্যাপ ২৩,৫১৭.৫৬ কোটি টাকা বেড়ে ৯.১৪ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। অপরদিকে, L&T-র মার্কেট ক্যাপ ১,৭৮৮.৬৬ কোটি টাকা বেড়ে ৫.০১ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ক্রিকেটে ফের ভারত-পাকিস্তানের টক্কর! কবে-কোথায় সম্পন্ন হবে ম্যাচ?

তালিকার শীর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ: মার্কেট ক্যাপের দিক থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা হিসাবে নিজের অবস্থান ধরে রেখেছে। এরপরে রয়েছে ভারতী এয়ারটেল, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক এবং TCS। এছাড়াও, শীর্ষ ১০ টি সংস্থার পরে রয়েছে SBI, বাজাজ ফাইন্যান্স, L&T, LIC এবং ইনফোসিস।