কেউ ফিরবে না খালি হাতে, টাকা বাড়ল বার্ধক্য ও বিধবা ভাতায়, বেকার যুবকদের জন্য চালু ‘যুবশক্তি ভরসা’

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (West Bengal Budget) রইল একের পর এক চমক। পুলিশ, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে মহিলাদের সংরক্ষণ, উন্নয়ন, বিভিন্ন সরকারি প্রকল্পে ভাতা বৃদ্ধি, এমনকি বহু প্রতীক্ষিত ডিএ নিয়েও বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যবাসীকে বড় চমক দিয়ে বার্ধক্য এবং বিধবা ভাতা নিয়েও ঘোষণা করা হয়েছে বাজেটে।

সরকারি প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্য বাজেটে (West Bengal Budget)

রাজ্যে ক্ষমতায় আসার পরেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তোড়জোড় শুরু করে দেয় বিজেপি সরকার। প্রতিশ্রুতি মতো লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। যারা এই মাসে ফর্ম ফিল আপ করেছেন তাদের আগামী মাসে টাকা ঢুকে যাবে বলেও জানানো হয়েছে।

Two big announcement in West Bengal budget

বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে ঘোষণা: অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্তর আলোচনা হলেও বার্ধক্য এবং বিধবা ভাতা নিয়ে কোনও ঘোষণা করেনি রাজ্য সরকার। গত সরকারের আমলে চালু হয়েছিল এই ভাতা। বার্ধক্য এবং বিধবা ভাতা বন্ধ হয়ে যাওয়ার কোনও ঘোষণা না করলেও এই প্রকল্প দুটি নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করতে শোনা যায়নি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তাই এ নিয়ে ছড়িয়েছিল জল্পনা। তবে রাজ্য বাজেটে (West Bengal Budget) বার্ধক্য এবং বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা করে সরকার স্পষ্ট করে দিল, কাউকেই নিরাশ করা হবে না।

আরও পড়ুন : আসল ইলিশের দামে ‘নকল’ ইলিশ গছিয়ে দিচ্ছে না তো? ফারাক করবেন কীকরে?

বাড়ানো হচ্ছে টাকা: এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেন, বিধবা এবং বার্ধক্য ভাতা মাসে ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ ভাবে সক্ষমদের জন্যও মাসে ৫০০ টাকা করে ভাতা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। ‘যুবশক্তি ভরসা’ প্রকল্পের আওতায় শিক্ষিত বেকার যুবকরা পাবেন মাসিক ভাতা।

আরও পড়ুন : সিভিক পুলিশদের জন্য বড় ঘোষণা বাজেটে, বাড়ল বেতন, পুলিশেও বড়সড় নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী জানান, ২১ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষিত বেকার যুবকদের জন্য অক্টোবর থেকে যুবশক্তি ভরসা প্রকল্প শুরু হবে। স্নাতক বেকারদের জন্য মাসে ৩০০০ টাকা এবং বাকিদের জন্য মাসে ২০০০ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তবে যে পরিবারের আয় ১ লক্ষ টাকার কম এবং অন্য কোনও আর্থিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারাই পাবেন এর সুবিধা।