বাংলা হান্ট ডেস্ক: ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছর (Captain Smit Machchhar) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সঙ্গে দেখা করলেন সংযুক্ত আরব আমিরশাহীর উপ-প্রধানমন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম (Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum)। তিনি ইতিমধ্যেই ‘এক্স’ মাধ্যমে (Social Media) একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি সামনে এনেছেন। তিনি স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসা করেন এবং তাঁর অসীম সাহসিকতার জন্য তাঁকে ধন্যবাদও জানান। জানিয়ে রাখি যে, ফ্লাইদুবাইয়ের ঘটনায় ক্যাপ্টেন স্মিত মচ্ছর নিজে আহত হয়েও বিমানটিতে থাকা ১৭৪ জন মানুষের জীবন বাঁচিয়েছেন।
স্মিত মচ্ছরের (Captain Smit Machchhar) সঙ্গে দেখা করলেন UAE-র উপপ্রধানমন্ত্রী:
কী জানিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী: উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম স্মিতের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাছহারের সঙ্গে সাক্ষাৎ করেছি। যিনি সাহস, দায়িত্ববোধ এবং মানবজীবনের প্রতি এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আমাদের এবং দেশের নেতৃত্বের গভীরতম প্রশংসা ও শ্রদ্ধার যোগ্য। তাঁকে আমাদের দলের অংশ, আমাদের দেশের ইতিহাসের অংশ এবং সংযুক্ত আরব আমিরশাহীর পরিচিতির অংশ হিসাবে পেয়ে আমরা গর্বিত; এটি এমন একটি দেশ যা দয়া, শান্তি ও জীবনকে মূল্য দেয়।’
During a visit to Captain Smit Machchhar… the flydubai pilot who embodied the highest degrees of courage, responsibility, and care for human life.
From us, and from the leadership of the nation, he has our full appreciation and praise.
We are proud that he is part of our… pic.twitter.com/QgpQxdcK5C
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) October 3, 2026
প্রধানমন্ত্রী মোদীও স্মিত মচ্ছরের সঙ্গে কথা বলেছেন: জানিয়ে রাখি যে, এর আগে শুক্রবার, প্রধানমন্ত্রী মোদী ভিডিও কলের মাধ্যমে স্মিত মচ্ছরের সঙ্গে কথা বলেন। স্মিত মচ্ছর সেই ঘটনার সময়ে তাঁর অভিজ্ঞতার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভাগ করে নেন। তিনি বর্ণনা করেন, কীভাবে তিনি সেই ঘটনার সময়ে সাহস সঞ্চয় করে বিমানে থাকা ব্যক্তিদের জীবন বাঁচিয়েছিলেন। স্মিত আরও জানান, তিনি বিপদের সময়ে হনুমান চালিশা পাঠ করেন। কথোপকথনের সময়ে প্রধানমন্ত্রী মোদী স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসা করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। বর্তমানে স্মিত দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: ফের জ্বালানির দামে বৃদ্ধি! পেট্রোলে ৫, ডিজেলে ৩ টাকা বাড়াল এই সংস্থা, জানুন নতুন দাম
ফ্লাইদুবাইয়ের বিমানে কী ঘটেছিল: গত বুধবার, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের উড়ান (FZ1073) একটি জরুরি সংকেত পাঠায় এবং ৩৪,০০০ ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে আসে। সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণের আগে বিমানটি আরও ১৭,০০০ ফুটের বেশি নিচে নেমে যায়।
আরও পড়ুন: ফাইনালে পাক-বধ! চিরপ্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে এশিয়ান গেমসে সোনা জিতল শ্রেয়স বাহিনী
বিমানটিতে ২৭ জন শিশুসহ মোট ১৭৪ জন যাত্রী ছিলেন। ককপিটে কো-পাইলট ছুরি দিয়ে স্মিত মচ্ছরকে আক্রমণ করে তাঁকে গুরুতরভাবে আহত করেন। তবে, স্মিত মচ্ছর সাহসিকতা প্রদর্শনের মাধ্যমে নিজের আঘাত সত্ত্বেও ১৭৪ জন যাত্রীর জীবন বাঁচানোর লক্ষ্যে বিমানটি নিরাপদে অবতরণ করান। এহেন ঘটনায় স্মিত মচ্ছর সমগ্র বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।













