বাংলাহান্ট ডেস্ক : দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে প্রায়ই অ্যাপ ক্যাব, বাইক ব্যবহার করে থাকেন? তবে এবার আপনার জন্য এল বড়সড় খারাপ খবর। সরকারি নিয়ম ও নির্দেশিকা বারংবার লঙ্ঘন করার অভিযোগে উবের (Uber) এবং ব়্যাপিডোর অ্যাগ্রিগেটর লাইসেন্স আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছে স্টেট ট্রান্সপোর্ট অথরিটি।
উবের (Uber) ব়্যাপিডোর লাইসেন্স বাতিল
প্রশাসনের তরফে ক্যাবের ক্ষেত্রে প্রতি কিমিতে ২৫ টাকা এবং অটোর ক্ষেত্রে প্রতি কিমিতে ১৩ টাকা ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ উঠছে, সংশ্লিষ্ট সংস্থাগুলি নির্দিষ্ট ভাড়ার নীতির তোয়াক্কা না করে যাত্রীদের থেকে মাত্রাতিরিক্ত ভাড়া সহ চালকদের থেকে অতিরিক্ত কমিশন কেটে নিচ্ছিল।

কেন এই পদক্ষেপ: আরও অভিযোগ, সরকারি নিয়মানুযায়ী চালকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবিমা এবং টার্ম ইনস্যুরেন্স নিশ্চিত করার করার কথা ছিল। কিন্তু ব়্যাপিডোর বাইক ট্যাক্সি চালকদের ক্ষেত্রে সম্পূর্ণ কভারেজ না দিয়ে নির্দিষ্ট কয়েকটি দুর্ঘটনার সময়সীমার মধ্যেই বিমা সীমাবদ্ধ রাখা হয়েছিল। এছাড়া বাণিজ্যিক নম্বর প্লেট ছাড়া ব্যক্তিগত গাড়ি বা বাইক অ্যাপের সঙ্গে যুক্ত করে বেআইনি ভাবে চালানোর প্রমাণও মিলেছে।
আরও পড়ুন : ট্রেনের পর বাসেরও লাইভ ট্র্যাকিং, কলকাতায় প্রথম বার, কবে চালু হচ্ছে?
রয়েছে একাধিক অভিযোগ: অভিযোগ উঠেছে, প্রশাসনিক দল সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে বেশ কয়েকবার সংস্থার (Uber) স্থানীয় দফতর বন্ধ এবং তালাবদ্ধ অবস্থায় পেয়েছে। এমনকি শোকজ নোটিশ পাঠালেও মেলেনি সন্তোষজনক জবাব। এ নিয়ে আন্দোলনও কম হয়নি। সংস্থাগুলির একাধিক দুর্নীতির বিরুদ্ধে প্রায় ১০০ দিন ধরে আন্দোলন এবং ১৬ দিন ব্যাপী অনশন কর্মসূচি চালায় অটোরিকশা সংগঠনের কর্মীরা। প্রশাসনের পদক্ষেপের পরেই তাঁরা অনশন প্রত্যাহার করেন।
আরও পড়ুন : ‘মুম্বইয়ের রাজা’ এবার কলকাতায়, শহরের সবথেকে বড় গণেশ প্রতিমার আরাধনায় বাংলাহান্ট
উল্লেখ্য, গত জুন মাসে একই কারণে ওলা এবং গত অগাস্টে ইনড্রাইভের লাইসেন্স বাতিল করা হয়েছিল। তবে জানিয়ে রাখি, এই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের নয়, চণ্ডীগড়ের। প্রশাসনের এই সিদ্ধান্তে যাত্রীদের যে কয়েকদিন বড় সমস্যার মুখে পড়তে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।













