সরকারি কর্মীদের জন্য বড় খবর! পেনশন নিয়ে বিরাট ঘোষণা সরকারের

Published on:

Published on:

Unified Pension Scheme latest update by Central Government
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি থেকে অবসরের পর পেনশনের (Pension) উপর নির্ভরশীল হয়ে পড়েন সরকারি কর্মচারীরা। এবার সেই পেনশন নিয়েই বড় খবর। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme) তথা ইউপিএস নিয়ে বিরাট বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ইউপিএস নিয়ে কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী | (Unified Pension Scheme)

সম্প্রতি নির্মলা বলেন, ন্যাশনাল পেনশন সিস্টেম তথা এনপিএসের অধীন থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম একটি ঐচ্ছিক পেনশন ব্যবস্থা হিসেবে চালু থাকবে। আপাতত এতে কোনও বদল অথবা এটিকে অন্য কোনও ব্যবস্থায় প্রতিস্থাপনের পরিকল্পনা নেই।

আরও পড়ুনঃ ‘বিয়ের ছবি দেখালেই স্বামী-স্ত্রী প্রমাণ হয় না’! চাকরিচ্যুত RPF কর্মীর মামলায় বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, “এনপিএসের অধীন থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বিকল্প হিসেবে ইউপিএস চালু করা হয়েছে। বর্তমানে এতে কোনও বদল আনার অথবা এটিকে বদলে দেওয়ার কোনও প্রস্তাব আমাদের বিবেচনায় নেই।“

এদিকে সরকারি তথ্য বলছে, চলতি বছরের ১৯ জুলাই অবধি ১.১৮ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউপিএস বেছে নিয়েছেন। এর মধ্যে বর্তমানে কর্মরত কর্মী, নতুন নিয়োগ হওয়া কর্মী থেকে শুরু করে যোগ্য অবসরপ্রাপ্ত কর্মী সকলে রয়েছেন।

২০২৫ সালের ১ এপ্রিল থেকে ইউনিফায়েড পেনশন স্কিম কার্যকর হয়েছে। এই প্রকল্পে অবসরের পর নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা দেওয়া হলেও সেটি অবদানভিত্তিক পেনশন ব্যবস্থার মধ্যেই আছে।

Unified Pension Scheme

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইউপিএসের সুবিধা পান। ২০২৫ সালের ৩১ মার্চ বা তার আগে অবসরপ্রাপ্ত যোগ্য কর্মীরা, যদি অন্তত তাঁদের ১০ বছর নিয়মিত চাকরি থাকে। এর পাশাপাশি যোগ্য মৃত অবসরপ্রাপ্ত কর্মচারীর আইনত বিবাহিত স্বামী কিংবা স্ত্রী এই সুবিধা পাবেন।

ন্যাশনাল পেনশন সিস্টেমের মতো ইউনিফায়েড পেনশন স্কিমেও কর ছাড়ের সুবিধা রয়েছে। এর পাশাপাশি এই পেনশন প্রকল্পে আরও একাধিক সুবিধা পাওয়া যায়। এমনকি ইউপিএসে যাওয়া কর্মীদের অপরিবর্তনীয় বিকল্প হিসেবে একবারের জন্য ফের এনপিএসে ফেরার সুযোগও দেওয়া হয়।