বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর একইসাথে সরকারি কর্মীদের (Government Employees) ডিএ নিয়ে চৰ্চা বাড়ছে। মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিতে নিয়ম করে কেন্দ্রীয় সরকার বছরে দু’বার কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করে। একটি বৃদ্ধি হোলির কাছাকাছি সময়ে এবং দ্বিতীয়টি হয় দীপাবলির সময়ে।
কেন্দ্রের কর্মীদের ডিএ বাড়তে পারে ৩ শতাংশ | Dearness Allowance
প্রায় এক মাস হয়ে গেছে শ্রম ব্যুরো জুন ২০২৬-এর সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI) এর তথ্য প্রকাশ করেছে। এই তথ্যের ওপর নির্ভর করেই DA-র হার নির্ধারণ করা হয়। মূলত AICPI-IW বা শিল্প শ্রমিকদের খুচরো মূল্যসূচকের ওঠানামার ভিত্তিতেই DA নির্ধারিত হয়। এবার ৩% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে কেন্দ্রীয় কর্মচারীদের DA তাদের মূল বেতনের ৬৩ শতাংশে পৌঁছে যেতে পারে।
আগামী এক সপ্তাহের মধ্যে ডিএ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। জানিয়ে রাখি, কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স (CCGEW)-এর সাধারণ সম্পাদক এম এস ভেঙ্কটেশন গত সপ্তাহে অর্থ মন্ত্রককে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা প্রক্রিয়া শুরু করার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন। কর্মচারীরা আশা করছেন আগামী সাত দিনের মধ্যে সুখবর আসতে পারে।
অল ইন্ডিয়া নিউ পেনশন স্কিম এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি মনজিৎ সিং প্যাটেল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। আবার অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের একটি সূত্র তরফে খবর, চলতি সপ্তাহেই ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে এবং সংশ্লিষ্ট ফাইলটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: স্কুল পড়ুয়াদের দেওয়া হবে শিক্ষামূলক ট্যাব! মোবাইলের আসক্তি কমাতে বড় পরিকল্পনা রাজ্যের
সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে কেন্দ্রের কর্মীদের ডিএ বেড়ে ৬৩ শতাংশ হতে পারে। যদিও এই নিয়ে এখনও সরকারি আপডেট নেই। এই বৃদ্ধি কার্যকর হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরই। এর আগে জানুয়ারিতে ডিএ ২% বৃদ্ধি করা হয়েছিল। জুনে সম্ভাব্য ৩% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় থাকা সকল কর্মচারীর জন্য মোট ডিএ বৃদ্ধি কার্যকর হবে।













