বাংলা হান্ট ডেস্ক: বয়সে অনেকটা ছোট হলেও ব্যাট হাতে তিনি মাঠে নামলেই তৈরি হয় নতুন রেকর্ড। শুধু তাই নয়, তাঁর বিধ্বংসী পারফরম্যান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ক্রিকেট অনুরাগীরা। সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এবার IPL ২০২৬-এ রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেন। যেটি IPL-এ তাঁর দ্রুততম হাফ-সেঞ্চুরি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে, বৈভবের দ্রুত এবং বিস্ফোরক হাফ-সেঞ্চুরির চেয়েও IPL- এ তাঁর মারা ছক্কাগুলি নিয়েই বেশি আলোচনা হচ্ছে। কারণ, বৈভব সূর্যবংশী IPL-এ ছক্কা মারার রেকর্ড ভেঙেছেন।
বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) নতুন নজির:
জানিয়ে রাখি যে, মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে, ছক্কা মারার ক্ষেত্রে তিনি IPL-এর অন্য যেকোনও ব্যাটারকে টেক্কা দিতে পারেন। বৈভব এখনও পর্যন্ত IPL-এ ৮ টি ম্যাচ খেলেছেন। এতগুলি ম্যাচ খেলার পরে তিনি এখন ছক্কা মারার ক্ষেত্রে IPL-এর এক নম্বর ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন। অর্থাৎ, সোজা কথায় IPL-এ ৮ টি ম্যাচ খেলে বৈভব সূর্যবংশীর মতো এতগুলি ছক্কা আর কেউ মারেননি।

ছক্কা মারার ক্ষেত্রে বৈভব সূর্যবংশীর নতুন রেকর্ড: IPL-এ এখনও পর্যন্ত খেলা ৮ টি ম্যাচে বৈভব সূর্যবংশী ২১৮.৭০ স্ট্রাইক রেট এবং ৩৮ এভারেজে ৩০৪ রান করেছেন। এই সময়ে তিনি একটি সেঞ্চুরি এবং ২ টি হাফ-সেঞ্চুরি করেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বৈভব ২ টি হাফ-সেঞ্চুরিই করেছেন CSK-র বিরুদ্ধে। IPL-এ এখনও পর্যন্ত বৈভব সূর্যবংশী ২৯ টি ছক্কা মেরেছেন। যা এই T20 লিগের প্রথম ৮ টি ম্যাচ খেলার পর কোনও খেলোয়াড়ের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরে নিহত পরিবারের ১০ জন! এবার জইশ প্রধান মাসুদ আজহারের দাদার রহস্যমৃত্যু
IPL-এ কার রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী: এর আগে ৮ টি IPL ম্যাচ খেলে সর্বাধিক ২৮ টি ছক্কা মারার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগার্কের দখলে। যা এখন ভেঙেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটার IPL ২০২৬-এ CSK-র বিরুদ্ধে ১৭ বলে ৫ টি ছক্কা মেরে ৫২ রান করেন। এই ইনিংসের মাধ্যমে তিনি জেক ফ্রেজার ম্যাকগার্কের রেকর্ডকে ছাড়িয়ে যান। এদিকে, এই ইনিংসের আগে IPL-এ বৈভব সূর্যবংশীর মোট ছক্কার সংখ্যা ছিল ২৪। যা তিনি গত মরশুমে অর্থাৎ IPL ২০২৫-এ খেলা ৭ টি IPL ম্যাচে মেরেছিলেন।
আরও পড়ুন: IPL-এ আর চালাকি করতে পারবে না কোনও দল! এই নিয়মে পরিবর্তন আনল BCCI
বৈভব সূর্যবংশী T20-তে ছক্কার এক নতুন ইতিহাস রচনা করছেন: জানিয়ে রাখি যে, বৈভব সূর্যবংশী IPL-এ মাত্র ৮ টি ম্যাচে রাহুল দ্রাবিড় এবং কুমার সাঙ্গাকারার মতো ব্যাটারদের সমগ্র IPL কেরিয়ারের চেয়েও বেশি ছক্কা মেরেছেন। বৈভব তাঁর সামগ্রিক T20 কেরিয়ারে তিনি এখনও পর্যন্ত ১৯ টি ম্যাচ খেলেছেন এবং ৬৭ টি ছক্কা মেরেছেন। এমতাবস্থায়, IPL ২০২৬-এ বৈভব সূর্যবংশীর দাপট দেখতে এবং তিনি মোট কতগুলি ছক্কা মারতে পারেন তা প্রত্যক্ষ করার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।












