পুজোর আগেই মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর! ভ্যারিয়েবল DA বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

Published on:

Published on:

VDA Hike
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমে চর্চায় ডিএ। সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) ডিএ খুব শীঘ্রই বাড়তে চলেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। কত শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা? এই নিয়ে জল্পনার মাঝেই এবার ভ্যারিয়েবল ডিএ (VDA Hike) বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র।

দেশের লক্ষ লক্ষ শ্রমিককে সুখবর দিয়ে বাড়ল VDA | VDA Hike

পুজোর আগেই কর্মীদের স্বস্তি দিয়ে ভ্যারিয়েবল ডিএ বৃদ্ধি। কেন্দ্রীয় শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রকের সিদ্ধান্তে ন্যূনতম মজুরির হার বৃদ্ধি পাবে। ১ অক্টোবর থেকে এই সংশোধিত রেট কার্যকর ধরা হবে বলে জানানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর লেবার ব্যুরোর তত্ত্বাবধানে থাকা কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সংশোধিত ভ্যারিয়েবল মহার্ঘ ভাতা (VDA) ঘোষণা করেছে।

ইন্ডাসট্রিয়াল ওয়ার্কার ‘অ্যাভারেজ কনজুমার প্রাইস ইনেডেক্স’ বা গড় উপভোক্তা মূল্য সূচক (CPI-IW)-র ভিত্তি করে ভ্যারিয়েবল ডিএ সংশোধন করা হয়েছে। গত ৩০ জুন এই সূচক ছিল ৪২৪.৮০ টাকা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৪৩১.৪২ টাকা হয়েছে। ৬.৬২ পয়েন্ট বেড়েছে। মূলত অসংগঠিত ও ন্যূনতম মজুরিপ্রাপ্ত শ্রমিকদের ওপর মুদ্রাস্ফীতির কোপ থেকে কিছুটা স্বস্তি দিতেই এই পদক্ষেপ।

VDA Hike

আরও পড়ুন: ৩ দিনের মধ্যেই বঞ্চিতদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা! ডেডলাইন বেঁধে দিলেন বিধায়ক

এই ভ্যারিয়েবল মহার্ঘ ভাতা হল পরিবর্তনশীল, জা ন্যূনতম মজুরির একটা অংশ, যা মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের প্রদান করা হয়ে থাকে। ইন্ডাসট্রিয়াল ওয়ার্কার ‘অ্যাভারেজ কনজুমার প্রাইস ইনেডেক্স’ এর ওপর ভিত্তি করে এটা নির্ধারণ করা হয়ে থাকে।

উল্লেখ্য, নিয়ম করে ৬ মাস অন্তর বছরে ২ বার কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক এই ভাতার হার সংশোধন করে। একটি পয়লা এপ্রিল ও অন্যটি হয় পয়লা অক্টোবর থেকে। ভারতের লক্ষ লক্ষ শ্রমিকের জন্য সুখবর দিয়ে উৎসবের মরসুমে বাড়ল VDA।