বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া! আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

Published on:

Published on:

Virat Kohli ruled out of ODI series against Afghanistan.
Follow

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার জন্য এবার একটি বড় দুঃসংবাদ সামনে এসেছে। মূলত, আফগানিস্তানের বিরুদ্ধে ২০২৬ সালের ODI সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। যেটি নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য একটি বড় ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি IPL-এ ফের চ্যাম্পিয়ন হয়েছেন কোহলি। তারপরই অনুরাগীরা টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁকে মাঠে দেখার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছিলেন। কিন্তু, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টিম ইন্ডিয়ার বিরাট কোহলি এই ODI সিরিজ থেকে ছিটকে গেছেন বলে জানা গিয়েছে। এদিকে, অনুমান করা হচ্ছে যে, IPL-এর শেষ পর্বে খেলতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বিরাট।

IPL-এ দুরন্ত পারফরম্যান্স কোহলির (Virat Kohli):

জানিয়ে রাখি যে, IPL ২০২৬-এ বিরাট কোহলি ফের নিজের দাপট প্রদর্শন করেছেন। এই টুর্নামেন্টে তিনি একটি সেঞ্চুরি-সহ মোট ১৬ টি ম্যাচে ৬৭৫ রান করেন। এদিকে, ফাইনাল ম্যাচেও গুজরাটের বিরুদ্ধে বিরাট কোহলি ৪২ বলে অপরাজিত ৭৫ রানের একটি ম্যাচজয়ী ইনিংস খেলেন। যা RCB-কে টানা দ্বিতীয়বারের মতো IPL শিরোপা জিততে সাহায্য করে।

Virat Kohli ruled out of ODI series against Afghanistan.

উল্লেখ্য যে, আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ODI সিরিজটি আগামী ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে, তার আগে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে। যেটি আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত সম্পন্ন হবে।

আরও পড়ুন: অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা! ২০২৬-এর ফিফা বিশ্বকাপে কবে মুখোমুখি হবেন মেসি-রোনাল্ডো?

ভারত বনাম আফগানিস্তান ODI সিরিজের শিডিউল:
১. ভারত বনাম আফগানিস্তান প্রথম ODI: ১৩ জুন, ২০২৬; ধর্মশালা, দুপুর ১ টা বেজে ৩০ মিনিটে শুরু ম্যাচ।
২. ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় ODI: ১৭ জুন ২০২৬; লখনউ, দুপুর ১ টা বেজে ৩০ মিনিটে শুরু ম্যাচ।
৩. ভারত বনাম আফগানিস্তান তৃতীয় ODI: ২০ জুন, ২০২৬; চেন্নাই, দুপুর ১ টা বেজে ৩০ মিনিটে শুরু ম্যাচ।

আরও পড়ুন: আর বাড়বে না বিমানের ভাড়া? ১০,০০০ কোটির ATF ফান্ডের অনুমোদন সরকারের, বাঁচবে ৭৭ লক্ষ চাকরি

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ODI দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে এবং হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিং।