অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা! ২০২৬-এর ফিফা বিশ্বকাপে কবে মুখোমুখি হবেন মেসি-রোনাল্ডো?

Published on:

Published on:

When will Cristiano Ronaldo-Lionel Messi face off in World Cup?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর ফিফা বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী ১১ জুন থেকে। এবারের এই টুর্নামেন্টে ৪৮ টি দল খেলবে। যেখানে একাধিক জনপ্রিয় ফুটবলার অংশগ্রহণ করবেন। তবে, যে দু’জন কিংবদন্তির লড়াইয়ের জন্য সমগ্র বিশ্বের ফুটবল অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা হলেন রোনাল্ডো এবং মেসি।

বিশ্বকাপে কবে মুখোমুখি হবেন মেসি-রোনাল্ডো (Cristiano Ronaldo-Lionel Messi):

মূলত, ফিফা বিশ্বকাপে মেসি ও রোনাল্ডোর মুখোমুখি লড়াই কবে হবে? এর উত্তর নির্ভর করছে টুর্নামেন্টে দুই দলের ফলাফলের ওপর। যদি সব সমীকরণ সঠিক থাকে, সেক্ষেত্রে আর্জেন্টিনা ও পর্তুগালের মধ্যে ম্যাচটি আগামী ১১ জুলাই সম্পন্ন হতে পারে।

When will Cristiano Ronaldo-Lionel Messi face off in World Cup?

তবে, এমনটা তখনই ঘটবে, যদি ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য পর্তুগাল এবং আর্জেন্টিনা উভয়ই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অধিকার করে। সেক্ষেত্রে, আগামী ১১ জুলাই সম্পন্ন হতে চলা কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল ও আর্জেন্টিনা একে অপরের মুখোমুখি হতে পারে।

আরও পড়ুন: আর বাড়বে না বিমানের ভাড়া? ১০,০০০ কোটির ATF ফান্ডের অনুমোদন সরকারের, বাঁচবে ৭৭ লক্ষ চাকরি

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এবারের বিশ্বকাপে গ্রুপ জে-তে রয়েছে আর্জেন্টিনা, অন্যদিকে পর্তুগাল রয়েছে গ্রুপ কে-তে। এদিকে, পর্তুগাল ও আর্জেন্টিনার মধ্যে ম্যাচটি সম্পন্ন হলে সেখানে মূল কেন্দ্রবিন্দুতে থাকবে রোনাল্ডো ও মেসির টক্কর।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে বড় প্রস্তুতি, ফের হবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা? জারি NOTAM

উল্লেখ্য যে, ২০২৬-এর ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে রোনাল্ডো এবং মেসি একটি নতুন রেকর্ড গড়তে চলেছেন। উভয় খেলোয়াড়ই তাঁদের ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন। যা একটি রেকর্ড। এটিই হতে পারে ফিফা বিশ্বকাপে তাঁদের শেষ উপস্থিতি। এমতাবস্থায়, যদি তাঁরা আগামী ১১ জুলাই একে অপরের মুখোমুখি হন, সেক্ষেত্রে ওই ম্যাচটি যে সমগ্র বিশ্বের ফুটবল অনুরাগীদের কাছে অত্যন্ত উত্তেজক উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।