বাকি আর কেবলমাত্র একটি কাজ! তারপরেই ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন কোহলি?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্ক: করোনা পরবর্তী কয়েকটি বছর খুব একটা ভালো যায়নি বিরাট কোহলির (Virat Kohli)। তার ব্যাটে রান আসছিল না। তার অধিনায়কত্বে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার পরাজয়ের মুখ দেখেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কেড়ে নিয়েছিল তার অধিনায়কত্ব। এইবারের আইপিএলের (IPL 2026) মতো সাফল্য বিরাট পেতে পারে সেটা নিয়ে সন্দেহ দেখা যাচ্ছিল।

কিন্তু তারপর ধীরে ধীরে ঠান্ডা মাথায় বিরাট নিজের সুদিন ফিরিয়ে এনেছেন। আবার নিয়মিত শতরানের দেখা পেয়েছেন কোহলি। ফাইনালে রান করে দেশকে টি-টোয়েন্টি জিতিয়েছেন। এরপর পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিরাটের।

আরও পড়ুন: বদলে যাবে ভারতীয় T-20 দল! IPL 2026 থেকে শিক্ষা নিয়ে এই তারকাদের সুযোগ দেবে BCCI

দেশের হয়ে সাফল্য পাওয়ার পাশাপাশি অবশেষে আইপিএলের মঞ্চেও ভাগ্য ফিরেছে বিরাট কোহলি। নিজেই অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ের ওপর বেশি মনোযোগ দিতে চেয়েছিলেন। আর তার সেই সিদ্ধান্ত যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। নতুন অধিনায়ক রজত পতিদারের নেতৃত্বে টানা দুইবার আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

virat kohli wins for RCB

আর এই দুই আইপিএল জয়ের মরশুমে আরসিবির সেরা ব্যাটার ছিলেন বিরাট কোহলিই। এই দুই মরশুমে বিরাটের ব্যাট থেকে এসেছে মোট ১৩৩২ রান। আর সদ্যসমাপ্ত এই আইপিএলের ফাইনালে আরও একটি এমন কাজ করে দেখিয়েছেন বিরাট কোহলি, যা নিজের কেরিয়ারে তাকে এর আগে করতে দেখা যায়নি। নিজের আইপিএল কেরিয়ারে প্রথমবার ২০০-র ওপর স্ট্রাইক রেট রেখে অর্ধশতরান করে ফাইনালে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

আরও পড়ুন: টলে গেল বুমরার জায়গা, এবার এই ঘাতক বোলার নেতৃত্ব দেবেন ভারতীয় দলের বোলিংকে

এবার নিজের কেরিয়ারে আর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের বাকি রেখেছেন কোহলি। ২০১১ সালে ভারতের জার্সিতে তিনি ওডিআই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন। কিন্তু তরুণ বিরাট তখন ভারতীয় দলের প্রধান মুখ ছিলেন না। ওই বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতেও ব্যর্থ হয়েছিলেন তিনি। ২০২৩ সালে আয়োজিত ওডিআই বিশ্বকাপে ঐতিহাসিক পারফরম্যান্স করলেও ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ক্ষত পূর্ণতা দিতে পারেনি বিরাটের লড়াইকে।

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আরও একবার এই ফর্মেটি দেশকে বিশ্বসেরা করেই ক্রিকেটকে বিদায় জানাতে চাইবেন কোহলি। তাহলে একজন ক্রিকেটার হিসেবে আর কোন অপ্রাপ্তি থাকবে না তার জীবনে।