বদলে যাবে ভারতীয় T-20 দল! IPL 2026 থেকে শিক্ষা নিয়ে এই তারকাদের সুযোগ দেবে BCCI

Published on:

Published on:

vaibhav suryavanshi will play for india, after IPL 2026
Follow

বাংলা হান্ট স্পোর্টস ডেস্ক: পরপর দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) জিতেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু তারকার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় বিসিসিআই (BCCI)। সদ্যসমাপ্ত আইপিএল (IPL 2026) থেকে শিক্ষা নিয়ে এবার বেশ কয়েকটি বড় পরিবর্তন আসতে পারে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে।

বাদ পড়বেন সূর্যকুমার সহ এই দুই তারকা:
অধিনায়ক হিসেবে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতালেও সূর্যকুমার যাদবের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন কেউই। ঠিক তেমনই অভিষেক শর্মার ধারাবাহিকতার অভাব অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে তিলক ভার্মার পারফরম্যান্সেও। ফলে ভবিষ্যতে দল থেকে বাদ পড়তে চলেছেন এই তিন তারকা।

আরও পড়ুন: ওপেনে কোহলি – সূর্যবংশী! বল হাতে সুনীল নারায়নের সাথে কারা জায়গা পেলো IPL 2026 এর সেরা একাদশে?

দলে আসবেন বৈভব সূর্যবংশী:
তার বয়স এখনো ১৫-এর গণ্ডি পেরোয়নি। কিন্তু এইবারের আইপিএলে বিশ্বের বাঘা বাঘা বোলারদের বিরুদ্ধে যেরকম অকুতভয় ব্যাটিং করেছেন বালক বৈভব সূর্যবংশী, তা থেকে নিশ্চিত হয়ে বলাই যায় যে এবার ভারতীয় দলে তার সুযোগ পাওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। সমর্থকরা চাইছেন সঞ্জু স্যামসনের পাশে অভিষেক শর্মার বদলে এবার এই তরুণ ক্রিকেটার ব্যাট হাতে ওপেন করতে নামুক। ৭৭৬ রান করার পাশাপাশি এই আইপিএলে মোট ৭২ ছক্কা মেরেছেন তিনি।

What Vaibhav Suryavanshi suddenly said before IPL?

সুযোগ পাবেন এই দুই তারকাও:
সদ্যসমাপ্ত আইপিএলে বল হাতে ভেলকি দেখিয়েছেন ভুবনেশ্বর কুমার। ব্যাটিং সর্বস্ব এই আইপিএলে বল হাতে ৮-এর নিচে ইকোনমি রেখে নিয়মিত উইকেট তুলে গিয়েছেন অভিজ্ঞ এই পেসার। বয়স ৩৬ হয়ে গেলেও অনেকেই আশঙ্কা করছেন এই পারফরম্যান্সের পর আর তাকে অবজ্ঞা করতে পারবেনা বিসিসিআই। তার পাশাপাশি ব্যাটিং এবং বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে এবার ভারতীয় দলের নিজের জায়গা করে নিতে পারেন ক্রুনাল পান্ডিয়াও। বল হাতে ধারাবাহিকভাবে ভালো বোলিং করার পাশাপাশি তার মেডেল অর্ডারের ব্যাটিংকে কাজে লাগিয়ে এই আইপিএল জিতেছে আরসিবি।

সম্ভাব্য ভারতীয় একাদশ:
সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, শিভম দুবে, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, যশপ্রিত বুমরা।