বাংলা হান্ট ডেস্কঃ সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি, আর সেই সঙ্গে ভোটের ডিউটিতে থাকা কর্মীদের জন্য কত টাকা ভাতা দেওয়া হবে, তা নিয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার, কারা কত পাবেন, সেই পুরো হিসাব এবার সামনে এল (WB Election Duty Pay 2026)।
কত টাকা পাবেন ভোটকর্মীরা (WB Election Duty Pay 2026)?
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটের ডিউটিতে থাকা কর্মীদের মোট প্রাপ্ত অর্থ নির্ভর করছে তাঁদের দায়িত্বের ওপর। মূল ভাতা ও খাবার খরচ মিলিয়ে এই টাকা নির্ধারণ করা হয়েছে। প্রিসাইডিং অফিসাররা মোট ৩০০০ টাকা পাবেন। এর মধ্যে ২০০০ টাকা মূল ভাতা এবং ১০০০ টাকা খাবারের খরচ হিসেবে ধরা হয়েছে। এছাড়াও মোবাইল বা আনুষঙ্গিক খরচের জন্য অতিরিক্ত কিছু ভাতা যোগ হতে পারে।।অন্যদিকে, পোলিং অফিসারদের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) জন্য মোট ভাতা ধরা হয়েছে ২৬০০ টাকা। এর মধ্যে ১৬০০ টাকা পারিশ্রমিক এবং ১০০০ টাকা টিফিন খরচ হিসেবে দেওয়া হবে (WB Election Duty Pay 2026)।
পদ অনুযায়ী আলাদা ভাতার হিসাব
ভোটের সময় দায়িত্ব অনুযায়ী আলাদা করে ভাতার কাঠামোও নির্ধারণ করেছে কমিশন।
- সেক্টর অফিসাররা ফুল-টাইম ডিউটির জন্য সর্বাধিক ১০০০০ টাকা পর্যন্ত পেতে পারেন
- মাইক্রো অবজার্ভারদের জন্য এককালীন ২০০০ টাকা ধার্য করা হয়েছে
- প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজাররা দৈনিক ৫০০ টাকা বা এককালীন ২০০০ টাকা পাবেন
- পোলিং অফিসারদের জন্য দৈনিক ৪০০ টাকা বা এককালীন ১৬০০ টাকা নির্ধারিত হয়েছে
- কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের জন্য ভাতা রাখা হয়েছে ১৩৫০ টাকা
খাবার খরচের আলাদা বরাদ্দ
ভোটের ডিউটি দীর্ঘ ও পরিশ্রমসাধ্য হওয়ায় কর্মীদের খাবারের জন্য আলাদা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। পোলিং ও পুলিশ, দু’পক্ষের কর্মীদের জন্যই দৈনিক ৫০০ টাকা করে টিফিন ভাতা নির্ধারণ করা হয়েছে (WB Election Duty Pay 2026)। সাধারণত ভোটকর্মীদের দুই দিন ডিউটি করতে হয়। ভোটের আগের দিন এবং ভোটের দিন। সেই হিসেবে একজন কর্মী মোট ১০০০ টাকা পর্যন্ত খাবারের খরচ হিসেবে পেয়ে থাকেন।

আরও পড়ুনঃ বেতন কাঠামো কেমন হবে? অষ্টম পে কমিশনে মতামত জানানোর ডেডলাইন বাড়ল, কীভাবে জানাবেন নিজের দাবি?
কীভাবে তৈরি হল এই ভাতার কাঠামো?
এই ভাতার পরিমাণ হঠাৎ করে নির্ধারণ করা হয়নি। এর আগে ২০১৪ এবং ২০১৬ সালে ভোটকর্মীদের ভাতা সংশোধন করা হয়েছিল। এরপর ২০২৫ সালের ৮ আগস্ট ফের ভাতা বৃদ্ধি করা হয়। সর্বশেষ ২০২৬ সালের ১৫ মার্চ প্রকাশিত ৮২ পৃষ্ঠার একটি প্রেস নোটে এই সংশোধিত কাঠামোর বিস্তারিত উল্লেখ রয়েছে। সেই নথির ভিত্তিতেই আসন্ন বিধানসভা নির্বাচনে এই ভাতাই কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।












