২৫% এখনই, বাকি ৭৫% DA ঠিক কবে হাতে পাবেন সরকারি কর্মীরা? সুপ্রিম কোর্ট বলল…

Updated on:

Updated on:

dearness allowance(119)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ টানা দশ বছরের অপেক্ষা। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) সংক্রান্ত মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চের দেওয়া রায় গেল সরকারি কর্মচারীদের পক্ষেই। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের মিটিয়ে দিতে হবে ২৫% বকেয়া ডিএ। চূড়ান্ত রায়ে জলের মতো স্পষ্ট করল সর্বোচ্চ আদালত।

বকেয়া ডিএ মামলায় কী কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট | Dearness Allowance Verdict

ডিএ-র ২৫% এখনই মেটাতে হবে রাজ্য সরকারকে। চূড়ান্ত রায়ে জানাল সুপ্রিম কোর্ট। ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে ২৫% বকেয়া ডিএ। যা দুই কিস্তিতে মেটাতে পারবে রাজ্য। প্রথম কিস্তি দিতে হবে ৬ মার্চের মধ্যে। আর ১৫ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে। বকেয়া ডিএ-র ১০০ শতাংশই দিতে হবে রাজ্য সরকারকে। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ-র সম্পূর্ণটা মিটিয়ে দেওয়ার নির্দেশ।

পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি। ২৫ শতাংশ দেওয়ার পরেও বাকি ৭৫% বকেয়া ডিএ-র কী হবে, সেই সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি।

অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বের ওই কমিটি বকেয়া ডিএ কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ডিএ মামলার পরবর্তী শুনানি ১৫ মে। সূত্রের খবর, এই বকেয়া মেটাতে গেলে রাজ্যকে এখন দিতে হবে ১০ হাজার ৪০০ কোটি টাকা।

গত, ৮ সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার (Dearness Allowance) চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর থেকে রায়দানের অপেক্ষায় ছিলেন সরকারি কর্মীরা (State Government Employees)। প্রায় চার মাস পর অবশেষে রায়দান করল সুপ্রিম কোর্ট।

dearness allowance(111)

আরও পড়ুন: ফেব্রুয়ারির শুরুতে সোনার দামে বড় চমক! জানুন আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

উল্লেখ্য, ২০২২ সালে কলকাতা হাই কোর্ট সেই সময় কেন্দ্রীয় হারে ৩১ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিল। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তারপর থেকে মামলা ঝুলছিল সুপ্রিম কোর্টে। বহু অপেক্ষার পর গত বছর ৮ সেপ্টেম্বর ওই মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। এত দিন রায় রিজার্ভ ছিল। অবশেষে তা ঘোষণা হল। ডিএ মামলায় আদালতের এই রায়ের পর আজকের দিনটি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের কাছে একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।