বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করে। যার ফলে চিন্তায় থাকেন মধ্যবিত্ত মানুষেরা। তার ওপরে চলছে বিয়ের মরশুম। এই সময় সোনার দামের ওঠানামা করার ফলে যথারীতি হিমশিম খাচ্ছেন সাধারণ জনগণ। তবে নতুন বছর শুরুর প্রথম থেকেই হলুদ ধাতুর দর ছিল আকাশ ছোঁয়া। কিন্তু দেখে নিন এই বিয়ের মরশুমে বর্তমানে সোনার লেটেস্ট রেট কত (Gold Price)।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ সোনার দাম কত জানুন? (Gold Price)
বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে। তবে এই বিয়ের মরশুমে হলুদ ধাতুর দর বাজারে কত এক নজরে দেখে নিন (Gold Price)।

আরও পড়ুন: সিবিএসই-র অ্যাডমিট কার্ড প্রকাশ, ১৭ ফেব্রুয়ারি থেকে দশম–দ্বাদশের পরীক্ষা শুরু
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫১২০ টাকা । ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫১২০০টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৯০৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৯০৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৮২৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৮২৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৮৮৮০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৮৮৮০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৮৮৭০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৮৮৭০০ টাকা।
প্রসঙ্গত সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। তবে এই বিয়ের মরশুমে সোনার দাম (Gold Price) ওঠাপড়া করায় যথারীতি হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীরা।













