পর্ষদের বড় সিদ্ধান্ত! এই তারিখের পরে জন্মানো পড়ুয়ারা দিতে পারবেন না মাধ্যমিক

Updated on:

Updated on:

WBBSE major changes to Madhyamik examination eligibility criteria
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৮ সালের মাধ্যমিক যারা দেবে তাদের ন্যূনতম বয়স বেঁধে দিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। ২০২৮ সাল থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ধরেণে বড় সরল বদল আসতে চলেছে। প্রচলিত পুরনো পদ্ধতি তুলে দিয়ে এবার উচ্চমাধ্যমিকের মতনই সেমিস্টার পদ্ধতিতে আয়োজন হবে মাধ্যমিক পরীক্ষা। এই আবহে শিক্ষাবর্ষের সূচনায় পরীক্ষার্থীদের বয়স সীমা ও জন্মতারিখ নিয়ে নিয়ম বেঁধে দিল পর্ষদ।

পর্ষদের নয়া নির্দেশ! মাধ্যমিক পরীক্ষার যোগ্যতায় বড় পরিবর্তন (WBBSE)

নতুন নির্দেশিকা অনুযায়ী সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্ম ২০১৩ সালের ৩১ অক্টোবরের পর তারা ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন না। পর্ষদস্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই নির্দিষ্ট তারিখের পরে জন্ম নেওয়া কোন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন বৈধ বলে বিবেচনা করা হবে না (WBBSE)।

WBBSE major changes to Madhyamik examination eligibility criteria

আরও পড়ুন: টানা ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ! ব্যান্ডেল লাইনে বাতিল বহু ট্রেন, জেনে নিন বিস্তারিত

এই বিষয়ে বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, কোন স্কুল কর্তৃপক্ষ ২০১৩ সালে ৩১শে ডিসেম্বরের পর জন্ম হয়েছে এমন কোন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন না।

অর্থাৎ ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার অংশ নেওয়ার জন্য পরীক্ষার্থীদের বয়স অবশ্যই ২০১৩ সালের ৩১ অক্টোবরের আগে হতে হবে। তাছাড়া পর্ষদের এই করা নিয়মে যেটা রাজ্যশিক্ষা দফতরের আধিকারিকেরা সতর্ক অবস্থান নিয়েছেন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাতে কোন রকম ভুল ত্রুটি না হয় সেই বিষয়ে ও রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের বিশেষ দায়িত্ব নিতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি শিক্ষার্থীর জন্ম তারিখ অত্যন্ত নিখুঁতভাবে যাচাই করেই তবেই রেজিস্ট্রেশন এর কাজ সম্পন্ন করতে হবে বলে বিশেষভাবে সতর্ক করেছে শিক্ষা দপ্তরের আধিকারিকেরা (WBBSE)।