চলছে মাধ্যমিক পরীক্ষা, এদিকে স্কুলের কাছাকাছি খোলা জেরক্সের দোকান! এবার কড়া ‘ডোজ’ পর্ষদের

Published on:

Published on:

WBBSE the Xerox shop opened next to the school during secondary school steps board
Follow

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। আর এই পরীক্ষার মাঝখানে পরীক্ষা কেন্দ্রের ঢিল ছোড়া দূরত্বে খোলা রয়েছে যে জেরক্সের দোকান। এ খবর জানাজানি হতে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বন্ধ করা হলো দোকানগুলিকে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা শুরু হবার পর থেকেই স্কুলে কেমন পরীক্ষা চলছে তা পরিদর্শন করার জন্য বের হন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

মাধ্যমিক চলাকালীন স্কুলের পাশে খোলা জেরক্স দোকান, পদক্ষেপ পর্ষদের (WBBSE)

মাধ্যমিক পরীক্ষা (WBBSE) পরিদর্শন করার সময় মধ্য কলকাতার শেখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের বাইরে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জেরক্সের দোকান খোলা থাকতে দেখা যায়। তা চোখে পড়ে সভাপতির। তখন তিনি নিজে দোকানে এসে ধমক দিয়ে পুলিশ ডেকে সেই দোকানগুলি বন্ধ করান।

WBBSE the Xerox shop opened next to the school during secondary school steps board

আরও পড়ুন: রান্নাঘরের এই ট্রিক জানলে আর কখনও ডিম ফাটবে না— জানুন ঘরোয়া টোটকা

এছাড়া মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে গাইড লাইনের আগেই দেওয়া হয়েছিল, পরীক্ষার দিন গুলিতে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী জেরক্সের দোকানগুলিকে সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।বিশেষ করে সে সমস্ত জেরক্সের দোকান যেগুলো পরীক্ষা কেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে তাদের ক্ষেত্রে এই নির্দেশিকা আরও কড়াকড়ি করা হয়েছিল।

কিন্তু তারপরও জেরক্সের দোকান খোলা থাকার বিষয়, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, “আমাদের স্পষ্ট নির্দেশ রয়েছে যে পরীক্ষা (WBBSE) চলার সময় পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোন‌ও জেরক্সের দোকান খুলে রাখা যাবে না। তারপরেও এই তিনটি দোকান খোলা ছিল। আমি পুলিশ দিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছি।”