রান্নাঘরের এই ট্রিক জানলে আর কখনও ডিম ফাটবে না— জানুন ঘরোয়া টোটকা

Published on:

Published on:

Cooking Tips learn the perfect technique of boiling egg-potatoes in a minute
Follow

বাংলা হান্ট ডেস্ক: রান্না করতে গেলে একদিকে যেমন সঠিক নুন,মশলা ইত্যাদি দাওয়া কৌশল জানার দরকার। তেমনই রান্না করতে গিয়ে শাক সবজি সেদ্ধ করার প্রক্রিয়া জানা দরকার। কারণ অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে সেই সব শাকসবজি অথবা উপকরণের স্বাদ নষ্ট হয়ে যায়। আজকে প্রতিবেদনে রইলো কিভাবে উপকরণ সঠিকভাবে সিদ্ধ করা যায় সেই টিপস (Cooking Tips)।

এক মিনিটে শিখে নিন ডিম–আলু সেদ্ধ করার পারফেক্ট কৌশল (Cooking Tips)

আলু সিদ্ধ করার সময় সবসময় মাথায় রাখা উচিত ঠান্ডা জল ব্যবহার করা। এবং আলু সিদ্ধ হয়ে গেলে ওই ঠান্ডা জলের মধ্যে সেই আলু গুলোকে রেখে দিতে হয়। তাহলে আলু অতিরিক্ত গলে যায় না (Cooking Tips)।

এছাড়া ডিম সিদ্ধ করতে গেলে অনেক সময় দেখা যায় ডিম ফেটে কুসুম বেরিয়ে আসে। এর জন্য ডিম সিদ্ধ করার আগে প্রথমে ঠান্ডা জলে কিছুক্ষণ ডিম রেখে দিতে হয়। এরপরই গ্যাস জ্বালাতে হয়। এবং ধীরে ধীরে জলের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ডিমের খোসা ধীরে ধীরে গরম হতে থাকে। এর ফলে ডিম ভেঙে যায় না।

Cooking Tips learn the perfect technique of boiling egg-potatoes in a minute

আরও পড়ুন: এক রিচার্জ প্ল্যানে দুটি SIM কার্ড, Airtel-এর 105GB ডেটা সহ আনলিমিটেড কলিং অফার

অথবা অনেক সময় দেখা যায় পাস্তা সিদ্ধ করতে গেলে অতিরিক্ত সেদ্ধ হয়ে যায়। এজন্য পাস্তা অথবা নুডলস সিদ্ধ করার সময় সবসময় ফুটন্ত জলে তেল ব্যবহার করা উচিত। এতে পাস্তা গায়ে লেগে যায় না।

আমরা সকলেই জানি শাকসবজিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। এবার অনেক সময় শাকসবজি সিদ্ধ করে খাওয়া হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সিদ্ধ করতে গেলে শাক সবজির অনেক সময় পুষ্টগুণ নষ্ট হয়। অথবা শাক সবজির রং পালটিয়ে যায়। আপনি যদি শাকসবজির রং একরকম রাখতে চান তাহলে সেদ্ধ সবজি অবিলম্বে ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য রেখে দিন। দেখবেন এতে সবজি প্রাকৃতিক রং বজায় থাকবে (Cooking Tips)।