মিলবে না অতিরিক্ত উত্তরপত্র, উচ্চ মাধ্যমিক শুরুর কয়েক ঘন্টা আগে একগুচ্ছ নির্দেশ সংসদের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। তার আগে শেষলগ্নে একগুচ্ছ নিয়ম পালনের নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত বছরের থেকেই সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে উচ্চ মাধ্যমিকে। এবার চতুর্থ সেমেস্টার দিতে চলেছে প্রায় ৭ লক্ষেরও বেশি পড়ুয়া। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে সংসদ।

উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) জন্য জারি একগুচ্ছ নির্দেশিকা

সংসদের স্পষ্ট নির্দেশ অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রের ভেতরে কোনও রকম মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। ধরা পড়লেই বাতিল পরীক্ষা। ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচের মতো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কোনও পরীক্ষার্থী যদি নকল করতে গিয়ে ধরা পড়েন তবে বাতিল হতে পারে পরীক্ষা।

WBCHSE gave notice before higher secondary exam

কখন শুরু পরীক্ষা: চতুর্থ সেমেস্টারে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। সকাল ১০ টা নাগাদ পরীক্ষা শুরু হবে আর শেষ হবে দুপুর ১২ টায়। তবে সংসদ স্পষ্ট জানিয়েছে, পরীক্ষা (Higher Secondary Exam) শুরুর ১০ মিনিট আগে থেকেই বিতরণ করা হবে প্রশ্নপত্র। তাই ১০ মিনিট আগেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের।

আরও পড়ুন : ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা বৃদ্ধিতে আন্ডারগ্রাউন্ড টানেলে যাতায়াত করবে সেনা! বড় পদক্ষেপ ভারতীয় রেলের

উত্তরপত্রেও বড় পরিবর্তন: এবারের পরীক্ষায় এসেছে একটি বড় পরিবর্তন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে, চতুর্থ সেমেস্টারে উত্তর লেখার জন্য অতিরিক্ত কোনও কাগজ দেওয়া হবে না পরীক্ষার্থীদের। তাই বুঝেশুনে লিখতে হবে উত্তর।

আরও পড়ুন : বিরাট ক্ষতির মুখে রণবীর, কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে অভিনেতাকে!

এ ছাড়া এবার প্রশ্ন থাকছে দ্বিগুণ। ফলে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা। দ্বিগুণ প্রশ্নের মধ্যে থেকে বেছে উত্তর দিতে হবে চতুর্থ সেমেস্টারে।