বাংলাহান্ট ডেস্ক : ‘ধুরন্ধর’ এর জন্য ভূয়সী প্রশংসা পাচ্ছেন রণবীর সিং (Ranveer Singh)। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল ছবিটি। ইতিমধ্যেই সিক্যুয়েল ছবির ঘোষণাও হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে টিজার। কিন্তু এর মাঝেই আবারও বিপাকে অভিনেতা। ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে?
বড় ক্ষতির মুখে রণবীর (Ranveer Singh)
আসলে ধুরন্ধর সাফল্যের মুখ দেখতেই ‘ডন ৩’ ছবি থেকে বেরিয়ে যান রণবীর। শোনা গিয়েছে, সৃজনশীল মতবিরোধের জন্যই নাকি ডন ৩ ছেড়ে দেন তিনি। কিন্তু এবার এই কারণেই বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছেন রণবীর। শোনা যাচ্ছে, চুক্তি লঙ্ঘন করার জন্য প্রযোজনা সংস্থার তরফে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে রণবীরের কাছে।

কী ঘটেছে বিষয়টি: এদিকে রণবীরের দাবি, তিনি কোনও ক্ষতিপূরণ দিতে বাধ্য নন। সূত্রের খবর অনুযায়ী, ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি রণবীরের। তাই তিনি কিছু পরিবর্তন করার কথা বলেছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থার দাবি, প্রথমে যে চিত্রনাট্য ঠিক হয়েছিল তাতে নাকি রণবীর (Ranveer Singh) সম্মতি দিয়েছিলেন।
আরও পড়ুন: টিজার নিয়ে বিতর্ক, পিছিয়ে যেতে পারে সলমনের ‘ব্যাটল অফ গালওয়ান’এর মুক্তি! কিন্তু কেন?
বৈঠকেও হয়নি সিদ্ধান্ত: গত সপ্তাহেও নাকি প্রযোজনা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রণবীর। সেই বৈঠকে টাকাপয়সা নিয়েও আলোচনা হয়। কিন্তু দু ঘন্টার বৈঠকেও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই খবর। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি অভিনেতা।
আরও পড়ুন : পয়লা বৈশাখ নয়, কবে চালু হবে কবি সুভাষ মেট্রো স্টেশন? কী জানাল মেট্রো কর্তৃপক্ষ?
প্রসঙ্গত, চলতি বছরই ফের বক্স অফিস কাঁপাবেন রণবীর। আগামী ১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ।












