বাংলাহান্ট ডেস্ক : প্রথম বার কোনও যুদ্ধ বিষয়ক অ্যাকশন ফিল্মে সলমন খান (Salman Khan)। স্বাভাবিক ভাবেই তাঁর আসন্ন ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিটি নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কিন্তু এবার এই ছবি নিয়ে এল খারাপ খবর। পিছিয়ে যেতে পারে ছবির মুক্তির তারিখ। নতুন করে আবারও কিছু অংশ শুট করতে হতে পারে বলে শোনা যাচ্ছে।
পিছোতে পারে সলমনের (Salman Khan) ছবির দিনক্ষণ
সূত্রের খবর, এই ছবির বেশ কিছু অংশ নাকি নতুন করে শুট করতে হবে। তার প্রোডাকশনের কাজ মিলিয়ে সময় আরও বাড়বে। ফলত এপ্রিল মাসে ছবিটি মুক্তি নাও পেতে পারে বলে শোনা যাচ্ছে। টিনসেল টাউনে গুঞ্জন, আপাতত স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তির বিষয়ে নাকি ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ছবির টিম।

লাদাখে হয়েছে শুটিং: এর আগে সলমনের চোটের কারণে পিছিয়েছিল ছবির শুটিং। ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং লাদাখে শুরু করেছিলেন সলমন (Salman Khan)। প্রথম অংশের শুটিং হয় সেখানে। দীর্ঘ ৪৫ দিনের শুটিং শিডিউলে ১৫ দিন ছিল অভিনেতার শুটিং। সেখানেই চোট পান সলমন (Salman Khan)।
আরও পড়ুন : বিনা পর্যবেক্ষণে বাড়ছে অটিস্টিক সন্তানের অসুস্থতা, বাড়ির কাছে বদলি চেয়ে হাইকোর্টে মামলা শিক্ষিকার
টিজার নিয়ে বিতর্ক: প্রসঙ্গত, ছবির প্রথম টিজারেই সেনার উর্দিতে চমক দিয়েছিলেন সলমন (Salman Khan)। প্রথম ঝলকে অ্যাকশন মোডে দেখা মিলেছিল তাঁর। চোখে মুখে আক্রোশ, রক্ত, ক্ষত। পেরেক গাঁথা মুগুর কাঁধে। কিন্তু ছবির প্রথম ঝলক নিয়ে দানা বেঁধেছিল বিতর্কও।
আরও পড়ুন : নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান? জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অরিজিৎ
বাস্তবে ২০২০ সালে ভারত চিন সীমান্ত গালওয়ানের যুদ্ধে ভারতীয় সেনার কাছে পর্যুদস্ত হতে হয়েছিল চিনা বাহিনীকে। কিন্তু ছবির পর্দায় বাস্তবটা ফুটে উঠতে দেখে হজম হয়নি চিনের। ছবিটি ‘বিকৃত তথ্য’ নিয়ে তৈরি দাবি করে চিনা সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা চলছে বলে ওঠে অভিযোগ। মুক্তির আগেই সাড়া ফেলে দেওয়া ছবিটি তাই দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।












