বাংলাহান্ট ডেস্ক : মালদার বাড়িতে অটিস্টিক সন্তানকে রেখে কলকাতায় শিক্ষকতা করতে আসতে গিয়ে দিনদিন অসুস্থতা বাড়ছে সন্তানের। এমতাবস্থায় বাড়ির কাছে একটি স্কুলে শূন্যপদে বদলির আবেদন করেছিলেন শিক্ষিকা। কিন্তু কোনও পদক্ষেপই নেয়নি দফতর। এই অভিযোগে এবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন শিক্ষিকা মা।
অটিস্টিক সন্তানের জন্য হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ মা
মালদা থেকে নিয়মিত কলকাতায় এসে শিক্ষকতা করেন মনীষা রায়। তাঁর সন্তান অটিস্টিক। সন্তানের দেখভাল করেই নিজের কাজে কলকাতা আসেন তিনি। সম্প্রতি মালদায় তাঁর বাড়ির কাছেই রাওতারা সেন্ট থমাস স্কুলে একটি শূন্যপদ তৈরি হয়। তাই সেই পদে বদলির আবেদন করেছিলেন শিক্ষিকা। কিন্তু অভিযোগ, দফতর এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি।

কী অভিযোগ শিক্ষিকার: এরপরেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন মনীষা। তিনি বলেন, তাঁকে শিক্ষকতার কাজে কলকাতায় যেতে হয়। অটিস্টিক সন্তানের একা একা থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে না থাকায় অসুস্থতার মাত্রাও বাড়ছে সন্তানের।
আরও পড়ুন : নতুন সিরিয়ালকে জায়গা দিতে ৪ মাসেই শেষ মেগা! বড় রদবদল জলসায়
মানবিক সিদ্ধান্ত বিচারপতির: আদালতে (Calcutta High Court) মনীষা এও বলেন, সন্তানের মুখ চেয়ে তাঁর বর্তমান পদের থেকে নিম্ন পদে কাজ করতেও রাজি। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা এক মানবিকতার পরিচয় দেন। তিনি নির্দেশ দেন, শিক্ষিকার আবেদনের নিস্পত্তি না হওয়া পর্যন্ত মালদার ওই স্কুলের শূন্যপদে নিয়োগ করা যাবে না। এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত শূন্যপদটি খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
আরও পড়ুন : নথিতে তথ্য ভুল, শুনানিতেও রিজেক্ট! নাম কাটা যাবে? কী জানাল কমিশন?
এদিন হাইকোর্টে এতটা পর্যন্তই হয় মামলার শুনানি। আগামী ৪ ডিসেম্বর এই মামলার শুনানি হবে বলে খবর। সেদিন মামলা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।












