বাংলাহান্ট ডেস্ক : বাংলায় চলছে এসআইআর এর (SIR Hearing) শুনানি প্রক্রিয়া। তথ্যে কোনও ভুলভ্রান্তি থাকলেই ডাক পড়ছে হিয়ারিংয়ে। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা। শুনানির প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যেই। কিন্তু শুনানিতে যাদের নথির তথ্য ঠিকভাবে মেলেনি তাদের নাম বাদ পড়ার সম্ভাবনাই সর্বাধিক। চলতি বছর বিধানসভা ভোটে কি তারা ভোট দিতে পারবেন?এ বিষয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
এসআইআর (SIR Hearing) শুনানিতে নাম বাদ পড়লে কী হবে?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, বিএলও বা ইআরও কারোর নাম কাটতে পারেন না। তার একটা প্রসিডিওর আছে। শুনানির পর একটি স্পিকিং অর্ডার যাবে, যেখানে নাম বাদ পড়ার কারণ জানানো হবে বলে জানান মনোজ আগরওয়াল। এরপর আসবে দ্বিতীয় ধাপ।

কী জানাল কমিশন: তিনি বলেন, যারা যোগ্য ভোটার নয় তাদের নাম বাদ যাবে। হিয়ারিংয়ে যদি কেস রিজেক্ট হয় তবে একটি অর্ডার যাবে। সেখানে জানানো হবে কেসটি কেন রিজেক্ট করা হচ্ছে। তাতে যদি সংশ্লিষ্ট ভোটারের আপত্তি থাকে তবে তিনি আবারও আবেদন করতে পারবেন বলে জানান মনোজ আগরওয়াল। সেক্ষেত্রে বিএলও, ইআরও আইনগত ভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : বোর্ড পরীক্ষায় ব্যবহার করা যাবে কম্পিউটার, বিশেষ ভাবে সক্ষমদের জন্য যুগান্তকারী রায় আদালতের
কী কারণে নাম কাটা যাবে: উল্লেখ্য, বিভিন্ন কারণে রাজ্যের বাইরে থাকা ব্যক্তিরা শুনানির (SIR Hearing) ডাক পাওয়া সত্ত্বেও উপস্থিত থাকতে পারেননি। পরিবারের সদস্যের হাজিরার অনুমতি থাকলেও তা করতে পারেননি অনেকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সেক্ষেত্রে নাম কাটা যেতে পারে।
আরও পড়ুন : নতুন সিরিয়ালকে জায়গা দিতে ৪ মাসেই শেষ মেগা! বড় রদবদল জলসায়
যদি ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকে তবে কী করবেন? কমিশন সূত্রে খবর, কোনও ভোটারের নাম যদি ফাইনাল লিস্টে না থাকে তবে প্রথমে জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তারপর মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে হবে। যেমনটা জানা যাচ্ছে, নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ১৫ দিনের মধ্যেই সারতে হবে আবেদন। নয়তো এবারের নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না। তবে পরে আবার নাম তোলা যেতে পারে বলে খবর।












