নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান? জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অরিজিৎ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অরিজিৎ সিং (Arijit Singh) কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নটাই কদিন ধরে ঘুরপাক খাচ্ছে কদিন ধরে সবার মনে। প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পরেই লাইমলাইটে চলে আসেন অরিজিৎ। কেন হঠাৎ এই সিদ্ধান্ত, তার উত্তরে গায়ক নিজেই জানিয়েছিলেন, এবার স্বাধীন ভাবে গান তৈরি করতে চান তিনি। কিন্তু এর মাঝেই হঠাৎ খবর ছড়ায়, অরিজিৎ নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন।

অরিজিতের (Arijit Singh) রাজনীতি যোগ নিয়ে চর্চা

সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, বিধানসভা নির্বাচনের আগেই সম্ভবত বিজেপিতে যোগ দিতে পারেন অরিজিৎ। আবারও এমনও গুঞ্জন শোনা যায়, তিনি নাকি নিজস্ব রাজনৈতিক দল শুরু করতে চলেছেন। সত্যিই কি এবার রাজনীতিতে পা রাখছেন ‘গেরুয়া’ গায়ক? জল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই।

Arijit singh opened up about politics joining

মুখ খুললেন গায়ক: এমনিতে সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় থাকেন না অরিজিৎ। তবে এক্স প্ল্যাটফর্মে ‘WhoamI’ নামে নিজের অ্যাকাউন্ট থেকে প্রায়ই কোনও না কোনও পোস্ট করতে থাকেন তিনি। এর আগে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণাও তিনি এই অ্যাকাউন্ট থেকেই করেছিলেন।

আরও পড়ুন : নথিতে তথ্য ভুল, শুনানিতেও রিজেক্ট! নাম কাটা যাবে? কী জানাল কমিশন?

কী বললেন অরিজিৎ: সেখানেই সম্প্রতি এক অনুরাগী অরিজিৎকে (Arijit Singh) প্রশ্ন করেন, ‘দাদা আপনি কি সত্যিই রাজনীতিতে আসছেন?’ উত্তরে গায়ক বললেন , শুধু খবর বানিয়ে দেওয়াই এখন সবার কাজ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না।’

আরও পড়ুন : বিনা পর্যবেক্ষণে বাড়ছে অটিস্টিক সন্তানের অসুস্থতা, বাড়ির কাছে বদলি চেয়ে হাইকোর্টে মামলা শিক্ষিকার

প্রসঙ্গত, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত অরিজিৎ। মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট থাকা সত্ত্বেও জিয়াগঞ্জে পাড়ার ছেলের মতোই ঘুরে বেড়ান গায়ক। বরাবরই মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন তিনি। আগামীতে জীবনের কোন নতুন অধ্যায় শুরু করেন অরিজিৎ সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীরা।