রাজ্যের যে কোনও প্রান্তে বসেই পাওয়া যাবে একই পাঠ! সংসদের নতুন ব্যবস্থায় বড় বদল

Published on:

Published on:

WBCHSE Online Class studio recorded classes will reach all students in the state
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের আলাদাভাবে কোচিং নেওয়ার প্রয়োজন হবে না। কারণ প্রতি বিষয়ে আলাদা করে পড়ার জন্য দৌড়াতে হয় এদিক ওদিক কোচিং সেন্টারে। এখন থেকে বাড়িতে বসে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE Online Class) নিজস্ব ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই শেখা যাবে অনেকটা। এমনটাই দাবি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি ড. পার্থ কর্মকার।

স্টুডিয়োয় রেকর্ড করা ক্লাস পৌঁছবে রাজ্যের সব পড়ুয়ার কাছে (WBCHSE Online Class)

পড়ুয়াদের সুবিধার জন্য সমাজ মাধ্যমেই নিজস্ব চ্যানেলের প্রতিটি বিষয়ে একটি অধ্যায় পড়াবেন একজন শিক্ষক, এমন এসডির করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এর ফলে স্কুলে নিয়মিত পঠন পাঠন এর পাশাপাশি বাড়িতে বসেও একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারবেন (WBCHSE Online Class)।

WBCHSE Online Class studio recorded classes will reach all students in the state

আরও পড়ুন: ফাটা দুধ মানেই অপচয় নয়, ছানা ছাড়াও বাড়ির এই কাজে ব্যবহার করুন

জানা যায়, সমাজ মাধ্যমে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একটি নিজস্ব চ্যানেল রয়েছে। যেটি দর্শকের কাছে এখন ও ততটা জনপ্রিয়তা পায়নি। তবে এর জনপ্রিয়তা বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। তাই উচ্চমাধ্যমিক স্তরে প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায় পৃথক পৃথক পরাবেন প্রতিটি শিক্ষকেরা ওই চ্যানেলে।

এছাড়াও সংসদের তরফ থেকে, একটি ঘরের রেকর্ডিং এর সুবিধা করা হয়েছে। যেখানে থাকবে স্মার্টবোর্ড। শুধু শিক্ষকরা যখন পড়াবেন তখন সামনে পড়ুয়াদের বদলে থাকবে ক্যামেরা। পাশাপাশি বিভিন্ন জেলার থেকে শিক্ষকেরা এখানে এসে রেকর্ডিং করে যাবেন তাদের পড়ানোর বিষয়গুলো।

এই বিষয়ে নবনিযুক্ত সংসদ সভাপতি পার্থ কর্মকার বলেন, “পড়ুয়ারা ক্লাস রুমে একজন শিক্ষকের অভিজ্ঞতা ও দক্ষতার সুফল পায়। কিন্তু অনলাইনে এই ব্যবস্থা চালু হলে, রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষকের ক্লাস করা যাবে। যে কোনও জেলার পড়ুয়া উপকৃত হবে (WBCHSE Online Class)।”