বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE)। তবে এই উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে বড়সড় সিদ্ধান্ত নিল সংসদ। সংসদের তরফ থেকে জানানো হল এসআইআর পরিস্থিতির কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অথবা বিশেষ কারণ ছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোন শিক্ষক বা শিক্ষা কর্মী ছুটি নিতে পারবেন না।
এসআইআর আবহে উচ্চ মাধ্যমিক, ছুটি বাতিল শিক্ষক- শিক্ষাকর্মীদের (WBCHSE)
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের (WBCHSE) ফাইনাল অর্থাৎ চতুর্থ সেমিস্টার। যদিও পরীক্ষা শুরু হওয়ার আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, পরীক্ষা চলাকালীন কোন শিক্ষক অথবা শিক্ষা কর্মী ছুটি নিতে পারবেন না।

আরও পড়ুন: ফের রেলের চমক, আদ্রা ডিভিশনে কোন কোন ট্রেন পেল নতুন স্টপেজ? জেনে নিন
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মা ও বাবা যদি দুজনে কোন স্কুলের শিক্ষক অথবা শিক্ষাকর্মী হন তাহলে যে কোন একজন ছুটি পাবেন।
কোন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর যে স্কুলে পরীক্ষা দিতে যাবে সেই স্কুলে তার অভিভাবকেরা যদি শিক্ষক অথবা শিক্ষাকর্মী হন, তাহলে তারা পরীক্ষার কাজে যুক্ত হতে পারবেন না। শিক্ষা সংসদ সূত্রের খবর চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে প্রায় ৭ লক্ষের মতো।
প্রসঙ্গত, এবার থেকে উচ্চমাধ্যমিক (WBCHSE) পরীক্ষা যেহেতু সেমিস্টার পদ্ধতিতে হচ্ছে। তাই আরও একবার এই পরীক্ষায় হতে চলেছে নিয়ম বদল। পাশাপাশি পরীক্ষায় যাতে কোন রকমের সমস্যার সৃষ্টি না হয় তার জন্য আগাম সর্তকতা নেওয়া হচ্ছে ইতিমধ্যে।












