কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের রেজাল্ট? কীভাবে মিলবে মার্কশিট? দেখে নিন

Published on:

Published on:

WBCHSE when where and how to checkyour HS results
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচন মিটলেই প্রকাশ পাবে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যথারীতি চিন্তায় রয়েছেন পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলে। তবে এবার উচ্চ মাধ্যমিকের (WBCHSE) শেষ সেমিস্টার হয়েছে ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদ পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মধ্যে ফল প্রকাশ করেন। তবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যেহেতু রয়েছে, তাই সে কারণে রেজাল্টের সময় কিছুটা হলেও দেরি হচ্ছে।

HS রেজাল্ট কবে, কোথায় ও কীভাবে দেখবেন (WBCHSE)

বিধান নগর সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন-পর্ব কাটিয়ে ১৪ মে বেলা সাড়ে দশটা নাগাদ ফল প্রকাশ করা হবে এই বছরের উচ্চমাধ্যমিকের (WBCHSE)। দুপুরে অনলাইনে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন। ফল দেখার জন্য প্রার্থীদের তাদের রোল নম্বর ও জন্ম তারিখ এন্ট্রি করে পরীক্ষার ফল দেখতে হবে।

WBCHSE when where and how to checkyour HS results

আরও পড়ুন: সুখবর মধ্যবিত্তদের জন্য, অনেকটাই কমেছে সোনার দাম! জানুন ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট

জানা যায়,রেজাল্ট দেখার ওয়েবসাইট হল wbresults.nic.in, wbchse.wb.gov.in। এরজন্য প্রয়োজনীয় তথ্য রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ। প্রথমে এই ওয়েবসাইটে যান।

পাশাপাশি সেখানে “Higher Secondary (HS) Result 2026”-এর লিঙ্কে ক্লিক করুন। আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখুন। “Submit” বা “View Result”-এ ক্লিক করুন। আপনার মার্কশিট স্ক্রিনে দেখতে পাবেন, এটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারেন।

তবে কিছুদিন আগে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছিলেন, দ্রুততার সঙ্গে খাতা দেখার কাজ চলছে। প্রতি বছরের মতন এই বছরও সময় মত উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত করা হবে। তবে এ বছরেও মাধ্যমিকের পরেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। ছাত্র-ছাত্রীরা অনলাইনেও এই রেজাল্ট দেখতে পারবেন (WBCHSE)।