বাংলাহান্ট ডেস্ক : মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় ব্যাঙ্কের ছুটির তালিকা। মার্চ মাস শেষ হয়ে শুরু হতে চলেছে এপ্রিল মাস। আর এপ্রিল মাস জুড়ে বেশ কিছুদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক (Bank Holiday)। বিভিন্ন কারণে রাজ্য এবং শহর ভেদে বিভিন্ন দিনে থাকছে ব্যাঙ্ক হলিডে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। কোন শহরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে তা উল্লেখ রয়েছে এই তালিকায়।
এপ্রিল জুড়ে কবে কবে ব্যাঙ্ক (Bank Holiday) হলিডে?
মার্চ মাস জুড়ে বেশ কয়েকটি দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ফলত জরুরি কাজে ব্যাঙ্কে যাওয়ার আগে জেনে নিন কোন কোনদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। তালিকা অনুযায়ী, এপ্রিলে পশ্চিমবঙ্গে মোট ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আঞ্চলিক উৎসবের উপরে ভিত্তি করে বিভিন্ন রাজ্যে ছুটির দিন ভিন্ন হয়।

কবে কবে ব্যাঙ্ক বন্ধ: এপ্রিল মাসে দেশজুড়ে মোট ১৪ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। এর মধ্যে ১১ দিন এ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এপ্রিল মাসে রয়েছে বাংলা নববর্ষ এবং অক্ষয় তৃতীয়া। এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১ এপ্রিল বুধবার বার্ষিক ব্যাঙ্ক (Bank Holiday) বন্ধের দিন। এদিন সব রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন : রান্নার গ্যাস থেকে প্যান কার্ড, ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম, মাসিক খরচে পড়বে প্রভাব?
প্রকাশ্যে ছুটির তালিকা: ৩ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে। এদিনও সব রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার ৫ এপ্রিল দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ। এরপর ১১ এপ্রিল মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৪ এপ্রিল মঙ্গলবার ডঃ বি আর আম্বেদকর জয়ন্তী, এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর ২৫ এপ্রিল চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন : ফুসফুস ফুলে দ্বিগুণ, ঠিক কী কারণে মৃত্যু রাহুলের? ময়না তদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
১৫ এপ্রিল বাংলা নববর্ষে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২০ এপ্রিল রয়েছে অক্ষয় তৃতীয়া। ওইদিনও এ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও ইউপিআই, নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং এর মতো সুবিধাগুলি পাওয়া যাবে।

















