ফুসফুস ফুলে দ্বিগুণ, ঠিক কী কারণে মৃত্যু রাহুলের? ময়না তদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) অকালমৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির মানুষ। তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হাসপাতালে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহুল। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অভিনেতার দেহের ময়না তদন্ত। কী জানা গেল রিপোর্টে?

কী জানা গেল রাহুলের (Rahul Arunoday Banerjee) ময়না তদন্তের রিপোর্টে?

তমলুক হাসপাতাল সূত্রে খবর, ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল রাহুলের। ফুসফুসের ভেতরে অত্যধিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গিয়েছে বলে খবর। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, অল্প সময় যদি জলে ডুবে থাকা হয় তাহলে এমনটা হবে না। প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে রাহুল জলের তলায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

What does Rahul Arunoday Banerjee post mortem report say

কী বলছে রিপোর্ট: রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বেশি পরিমাণে বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে। এছাড়া খাদ্যনালীর ভেতরেও মিলেছে বালি এবং নোনা জল। কোনও ফাউল প্লে ছিল না বলেই খবর। তবে শরীরে অ্যালকোহলের উপস্থিতি রয়েছে কিনা তা ভিসেরা রিপোর্টেই জানা যাবে।

আরও পড়ুন : ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট! আরও বাড়বে ভাতা?

হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু: উল্লেখ্য, রাহুলকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে (Rahul Arunoday Banerjee) মৃত বলে ঘোষণা করেন। এরপর তমলুক জেলা হাসপাতালে হয় তাঁর ময়না তদন্ত। স্ত্রী প্রিয়াঙ্কা কলকাতা থেকে ময়না তদন্তের জন্য সম্মতি দেন ভিডিও কলে।

আরও পড়ুন : রান্নার গ্যাস থেকে প্যান কার্ড, ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম, মাসিক খরচে পড়বে প্রভাব?

রাহুলের মামা ও তাঁর কয়েকজন বন্ধু তমলুক হাসপাতালে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। ময়না তদন্তের পর শববাহী গাড়ি রাহুলকে নিয়ে রওনা হয় কলকাতার উদ্দেশে। বিজয়নগরের বাড়িতে নিয়ে আসা হয়েছে তাঁর দেহ।