ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট! আরও বাড়বে ভাতা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আর এক মাস পরেই ভোট। আপাতত নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি। এর মাঝেই ২০২৬-২৭ অর্থবর্ষ শুরুর আগে এক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। বিভিন্ন প্রশাসনিক এবং উন্নয়নমূলক খাতের (Lakshmir Bhandar) জন্য আংশিক তহবিল ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আগামী অর্থবর্ষের প্রথম ৪ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্টের ভিত্তিতে বিভিন্ন খাতে নির্দিষ্ট হারে অর্থ প্রদান করা হয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) বরাদ্দ বাড়াল রাজ্য

বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। জানা গিয়েছে, এই প্রকল্পগুলির ক্ষেত্রে ৩৩ শতাংশ পর্যন্ত তহবিল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে রাজ্যের তরফে। উল্লেখ্য, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার এর ভাতা বাড়ানো হয়েছে ৫০০ টাকা করে। ফলত বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা পাচ্ছেন মাসে ১৫০০ টাকা করে এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছেন ১৭০০ টাকা করে।

State government big update about lakshmir bhandar

কত বাড়ল বরাদ্দ: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই অতিরিক্ত ভাতা কার্যকর হয়েছে। আসন্ন অর্থবর্ষে বরাদ্দও বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar), যা কিনা সমগ্র বাজেটের প্রায় ৩৩ শতাংশ।

আরও পড়ুন :  আচমকাই গৃহবধূর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা! তারপরেই যা করলেন তিনি… ধন্য ধন্য করছেন সবাই

কোন খাতে কত ছাড়: অন্যদিকে আরআইডিএফ সংক্রান্ত প্রকল্পগুলির জন্য ২৫ শতাংশ পর্যন্ত তহবিল ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তবে প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট দফতরকে নির্দিষ্ট আর্থিক নিয়ম মেনে এবং অনুমোদিত প্রকল্পের আওতাতেই অর্থ ব্যয় করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট ২০২৬ এর ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ‘কিছুই বুঝে উঠতে পারছি না’, রাহুলের অকালমৃত্যুতে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রশাসনিক ব্যয়ের ক্ষেত্রে বেতন, মজুরি, ওষুধ, বিদ্যুৎ, হাসপাতালের খাবার, ভাড়া, করের মতো বিভিন্ন খাতে মোট বার্ষিক বরাদ্দের সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত অর্থ ছাড় দেওয়া হবে। বেতন বহির্ভূত খাতে ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত তহবিল ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে।