‘কিছুই বুঝে উঠতে পারছি না’, রাহুলের অকালমৃত্যুতে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় এ খবর এসে পৌঁছাতে এখনও যেন বিশ্বাসই করে উঠতে পারছেন না অনেকে। যেমনটা জানা গিয়েছে, তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়েই জলে তলিয়ে যান রাহুল (Rahul Arunoday Banerjee)। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতার। এই খবরে একই সঙ্গে স্তম্ভিত এবং শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুতে শোকাহত মমতা

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করে লিখেছেন, ‘বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল।’

Mamata Banerjee expressed grief on rahul arunoday banerjee death

কী লিখলেন মুখ্যমন্ত্রী: তিনি আরও লিখেছেন, ‘তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি’।

আরও পড়ুন : আধারেই আটকে হাজার কোটি! বাংলার ১০০ দিনের টাকা মেটাতে কেন্দ্রকে কড়া বার্তা সংসদীয় কমিটির

ঠিক কী ঘটেছিল: প্রসঙ্গত, স্টার জলসার ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালে অভিনয় করছিলেন রাহুল (Rahul Arunoday Banerjee)। ওই ধারাবাহিকের শুটিংয়ের জন্যই তালসারিতে গিয়েছিল সিরিয়ালের টিম। শোনা যাচ্ছে, শুটিং শেষের পর বিকেলের দিকে ঘটে দুর্ঘটনা। শুটিং ইউনিটের একটি সূত্রের খবর, রাহুল নাকি একাই জলে নেমেছিলেন। হঠাৎই তাঁর পা বালিতে আটকে যায়। তখনই একটি ঢেউ এসে আছড়ে পড়ায় টাল সামলাতে না পেরে তলিয়ে যেতে থাকেন রাহুল।

আরও পড়ুন : তালসারিতে শুটিংয়ে গিয়ে তলিয়ে যান সমুদ্রে! প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

জানা গিয়েছে, সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রর চিৎকারে টেকনিশিয়ানরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। জানা যাচ্ছে, তখনও জীবিত ছিলেন অভিনেতা। তালসারির সৈকত থেকে ১০-১২ কিমি দূরে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রাহুলকে। সিরিয়ালের প্রোডাকশন ম্যানেজার জানান, হাসপাতালে যাওয়ার পথেই সম্ভবত হার্ট অ্যাটাক হয় অভিনেতার। হাসপাতালে পৌঁছালে ৬ টা ১০ নাগাদ চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে রাহুলের। আপাতত তাঁর মরদেহ দিঘার মর্গে রাখা হয়েছে। অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কাকে খবর দেওয়া হয়েছে।