আধারেই আটকে হাজার কোটি! বাংলার ১০০ দিনের টাকা মেটাতে কেন্দ্রকে কড়া বার্তা সংসদীয় কমিটির

Published on:

Published on:

100 Days Work Dues Row Panel Urges Centre to Clear Bengal Payments
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ১০০ দিনের কাজের (100 Days Work) টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে কেন্দ্র–রাজ্য টানাপোড়েন চলছে। বহু শ্রমিক এখনও তাঁদের প্রাপ্য মজুরি পাননি এই অভিযোগ নতুন নয়। এই পরিস্থিতিতেই সংসদীয় কমিটি কেন্দ্রকে পরামর্শ দিয়েছে, যাতে বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হয়।

১০০ দিনের কাজের টাকা (100 Days Work) মিটিয়ে দেওয়ার আবেদন

সংসদের একটি কমিটি ১০০ দিনের কাজ (100 Days Work) বা মনরেগা প্রকল্পে পেমেন্ট সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। তাদের মতে, আধার-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক না রেখে ঐচ্ছিক করা উচিত। পাশাপাশি বিকল্প পেমেন্ট ব্যবস্থাও চালু রাখতে হবে, যাতে কোনও শ্রমিক শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা পাওয়া থেকে বঞ্চিত না হন। লোকসভায় জমা দেওয়া ডিমান্ড ফর গ্রান্টস (২০২৫-২৬) রিপোর্টে কমিটি স্পষ্ট জানিয়েছে, প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ হলেও তা জোর করে চাপিয়ে দেওয়া ঠিক নয়। কারণ এতে অনেক সময় প্রকৃত উপভোক্তারাই সমস্যায় পড়েন।

এই কমিটির নেতৃত্বে থাকা কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা জানান, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে আধার ও জব কার্ডের তথ্যের অমিলের কারণে শ্রমিকদের নাম সিস্টেম থেকে বাদ পড়েছে। ফলে তারা কাজ করলেও মজুরি পাননি। উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে মনরেগা প্রকল্পে আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। এই ব্যবস্থায় সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। কিন্তু এই পদ্ধতিতে নানা প্রযুক্তিগত সমস্যা সামনে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

কমিটির সুপারিশ, গ্রামোন্নয়ন মন্ত্রক যেন নিশ্চিত করে যে আধার-ভিত্তিক পেমেন্টের পাশাপাশি বিকল্প ব্যবস্থাও চালু থাকে। এতে যাদের আধার নেই বা বায়োমেট্রিক যাচাইকরণে সমস্যা হচ্ছে, তারাও তাঁদের প্রাপ্য টাকা পেতে পারবেন। এছাড়াও কমিটি আরও একটি বড় প্রস্তাব দিয়েছে মনরেগায় বছরে কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে অন্তত ১৫০ দিন করা উচিত। এতে গ্রামীণ এলাকার কর্মসংস্থান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Centre Blames Bengal Government for Delay in 100 Days Work Scheme

আরও পড়ুনঃ নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে? আজ থেকেই শুরু ট্রাইব্যুনালে আবেদন, জানুন পুরো পদ্ধতি

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পশ্চিমবঙ্গের বিপুল পরিমাণ বকেয়া টাকা নিয়েও কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে। আদালতে যে সময় মামলা চলেছে, সেই সময় বাদ দিয়ে বাকি সময়ের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রায় ২৩ হাজার ৪৪৬ কোটি টাকা বকেয়া রয়েছে। কমিটির মতে, এই টাকা দ্রুত ছাড়া না হলে উন্নয়নমূলক কাজ ব্যাহত হতে পারে এবং সাধারণ শ্রমিকদের উপর তার প্রভাব পড়বে (100 Days Work)।