বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের প্রথম বাজেটে (West Bengal Budget 2026) একাধিক চমক রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হল ২৪ ঘন্টা খোলা রাখা যাবে দোকান, অফিস থেকে শুরু করে রেস্তোরা সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি। এতে একদিকে যেমন কর্মসংস্থানের পরিমাণ বাড়বে তেমনি ব্যবসার পরিমাণও বাড়বে। বাংলার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২২শে জুন বিধানসভায় যে বাজেট পেশ করেন সেখানে পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতি ও উৎপাদনশীলতাকে মাথায় রেখেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।
২৪ ঘন্টা খোলা দোকান, সুবিধা কী কী?
এতদিন কলকাতায় ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইন ১৯৬৩ অনুযায়ী যে কোনো দোকান, অফিস, রেস্তোরা কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার একটা সময়সীমা ছিল। কিন্তু এবার সেটা বদলে দিতে চলেছে নতুন সরকার। কারণ যদি ২৪ ঘন্টা প্রতিষ্ঠানগুলি খোলা রাখা যায় তাহলে দোকান বা প্রতিষ্ঠানের আয় যেমন বাড়বে তেমনি আরও বেশি কাজের সুযোগ মিলবে। এছাড়া দোকান বা অফিস বন্ধ থাকার জন্য যে ব্যবসায়িক ক্ষতি হয় সেটাও আটকে দেওয়া যাবে।

হটাৎ কেন এই নিয়ম?
সরকারের এই প্রস্তাবে অনেকেই ভ্রু কুঁচকেছেন! তাদের মতে হটাৎ কেন এই নিয়ম? যার উত্তরে বলা যেতে পারে, ২৪ ঘন্টা অফিস ও দোকান খোলা মানে আরও ব্যবসা যেমন বাড়বে তেমনি কর্মসংস্থান হবে। তাছাড়া শুধুমাত্র দোকান, অফিস নয়, লজিস্টিকস থেকে হসপিটালিটি প্রতিষ্ঠানগুলোকেও ২৪ ঘন্টা খোলা থাকার অনুমতি দেওয়া হবে। আর বেশি সময় সচল থাকায় রাজ্যের রাজস্ব আদায়ও বাড়বে, মত বাণিজ্য মহলের একাংশের।
আরও পড়ুনঃ পরিবেশ রক্ষায় বড় ঘোষণা, সবুজ জীবিকা তৈরির উদ্দেশ্যে বাজেটে বরাদ্দ ২০০ কোটি
অবশ্য এদিন আরও একাধিক প্রকল্প থেকে ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি ও সামাজিক প্রকল্প মিলিয়ে প্রায় ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি টাকারও বেশি অঙ্কের বাজেট পেশ হয়েছে। রাজ্যের হাসপাতালগুলোকে সুপার স্পেশালিটি বানানোর জন্য প্রস্তাবের পাশাপাশি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা কার্যকর করার কাজ শুরু হয়েছে।
প্রসঙ্গত, বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে ঘোষণা। যুবশক্তি ভরসা প্রকল্পে ৩০০০ টাকা বেকারভাতা পাওয়া যাবে। এছাড়া পড়ুয়াদের জন্যও রয়েছে ঢালাও প্রকল্প। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে ছাত্রীরা আন্ডার গ্রাজুয়েট কোর্স ভর্তির সময় ৫০,০০০ টাকা পাওয়া যাবে। এটা মেয়েদের উচ্চশিক্ষা না করার বিরুদ্ধে এক কার্যকরী সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।













