এক ফোনেই পৌঁছবে সাহায্য, অশান্তি রুখতে মুর্শিদাবাদে টোল ফ্রি নম্বর চালু

Published on:

Published on:

West Bengal Election helpline to curb unrest a new initiative for elections in Murshidabad
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল। পদ্ধতি অবলম্বন করেছে নির্বাচন কমিশন। সুস্থ ও স্বাভাবিকভাবে যাতে সকলে ভোট দিতে পারেন এর জন্য নির্বাচনের ঠিক আগেই বড় ঘোষণা মুর্শিদাবাদের। ভোট উপলক্ষে ১৮০০-৩৪৫-০০০৮ এই টোল ফ্রি নম্বর চালু করে ভোটারদের আশ্বস্ত করল প্রশাসন। ভোটের সময় যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তা ও স্বচ্ছতার উপর জোর দিচ্ছে জেলা প্রশাসন। এবার সেই কথা মাথায় রেখে এই টোল ফ্রি নম্বর চালু করা হল।

অশান্তি রুখতে হেল্পলাইন, মুর্শিদাবাদে ভোটে নতুন উদ্যোগ (West Bengal Election)

বহরমপুর জেলা প্রশাসন ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে জানানো হয়। পাশাপাশি যাতে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করা যায় তার জন্য এই টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে(West Bengal Election)। এছাড়াও এই বিষয়ে জেলাশাসক, জেলাশাসক আর অর্জুন জানান, ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটদান নিশ্চিত করতেই এই টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। কোনও সমস্যা বা অভিযোগ থাকলে ভোটাররা সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।

West Bengal Election helpline to curb unrest a new initiative for elections in Murshidabad

আরও পড়ুন: HS রেজাল্ট কবে? দিন ঘোষণা করে দিল সংসদ

এছাড়াও প্রশাসনের তরফে প্রতিটি ভোটারকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভোট শুধুমাত্র অধিকার নয়, এটি গণতন্ত্রের উৎসব, তাই এই বার্তাই তুলে ধরেছেন জেলাশাসক।

পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিং এর ব্যবস্থাও রাখা হয়েছে। এর ফলে ভোট প্রক্রিয়ার উপর নজরদারি আরও কড়া ভাবে করা যাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভোট চলাকালীন যে কোন অনিয়ম বা সমস্যা দেখলে তা চিহ্নিত দ্রুত করা যাবে।

আর জেলা প্রশাসনের এই পদক্ষেপে ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়াও নির্বাচন কমিশনের উদ্যোগে এই ধরনের ব্যবস্থায় ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও সুস্বাস্থ্যভাবে সম্পূর্ণ হবে বলে মনে করা হয় (West Bengal Election)।