রাজ্যে চালু হচ্ছে সপ্তম বেতন কমিশন, সম্ভাব্য দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

7th pay Commission(10)
Follow

বাংলাহান্ট ডেস্ক: সরকারি কর্মীদের (Government Employees) ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তৎপর সরকার। ইতিমধ্যেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০% (Dearness Allowance) বৃদ্ধি হয়েছে। পাশাপাশি রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনেরও (7th pay Commission)। কবে বকেয়া ডিএ হাতে আসবে, চালু হবে নয়া পে কমিশন, সরকারি কর্মীরা এখন সেই অপেক্ষায়। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নয়া পে কমিশন নিয়ে আপডেট মুখমন্ত্রী তরফে | 7th pay Commission

রাজ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে বর্তমানে সরকারি কর্মচারীদের মধ্যে চর্চা তুঙ্গে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী জানালেন, চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবর্ষের মধ্যেই যাতে সপ্তম পে কমিশন চালু করা যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। লক্ষ্য পূরণ হলে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই কমিশনের সুপারিশ কার্যকর করার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, বিজেপি সরকার গঠনের পর প্রথম রাজ্য বাজেট থেকে ডিএ সহ সপ্তম পে কমিশনের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই নয়া পে কমিশন গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি প্রকাশ হয়েছে সেই নিয়ে বিজ্ঞপ্তিও। এই বিষয় নিয়েও এদিন কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ডের সুবিধা পেতে আবেদন করার আগে এই ৭টি বিষয় জেনে নিন

মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই কমিশনের ‘টার্মস অব রেফারেন্স’ বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া তৈরি হয়েছে। তা চূড়ান্ত হলেই দ্রুত নয়া পে কমিশন গঠন করা হবে। তারপরই কমিশন তার কাজ শুরু করে দেবে, পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। মুখ্যমন্ত্রীর বার্তার পর স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে সরকারি কর্মীদের মুখে।

7th Pay Commission(6)

উল্লেখ্য, বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। রাজ্যে বর্তমানে চালু ষষ্ঠ পে কমিশন বা রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫। সেই হিসেব ধরলে ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। নয়া কমিশনের আওতায় সরকারি কর্মীদের মূল বেতন অনেকটাই বৃদ্ধি পেতে পারে। বাড়বে অন্যান্য ভাতাও।