আয়ুষ্মান কার্ডের সুবিধা পেতে আবেদন করার আগে এই ৭টি বিষয় জেনে নিন

Updated on:

Updated on:

Ayushman Bharat know 7 important things about the card
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের বিজেপি সরকার আসার আগে যে কথা দিয়েছিল সেই কথাই রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা পালাবদলের দেড় মাস বেরোনোর আগেই কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যুক্ত হয়েছে রাজ্যে। পাশাপাশি রাজ্যবাসী অনলাইনে আবেদন শুরু করেছেন। আবার সরকারের আয়োজিত জনকল্যাণ শিবিরে গিয়েও অনেকে আবেদন করেছেন। আজকের প্রতিবেদনে রইলো আয়ুষ্মান কার্ড আবেদন করার আগে এই সাতটি নিয়ম যা আপনাকে মানতে হবে (Ayushman Bharat)।

আয়ুষ্মান কার্ডের আগে জানুন ৭ জরুরি বিষয় (Ayushman Bharat)

সকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না: অনেকের ধারণা, যে কেউ চাইলে আয়ুষ্মান ভারত কার্ড বানাতে পারবেন। কিন্তু তা নয়। কেন্দ্র সরকারের নির্ধারিত যোগ্য পরিবারের সদস্যরাই এই প্রকল্পের সুবিধা পান (Ayushman Bharat)।

Ayushman Bharat know 7 important things about the card

আরও পড়ুন: গহনা কেনার পরিকল্পনা করছেন? জুলাইয়ের শেষে বাজারে সোনার দাম কত জানুন

আয়ুষ্মান কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্রের মতো কাজ করে। যদি আপনি প্রকল্পের জন্য যোগ্য না হন। তাহলে শুধু কার্ড থাকলেই চিকিৎসার সুবিধা পাওয়া যাবে না।

আবেদন করার সময় আধার কার্ড, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্র লাগতে পারে। নথিতে নাম বা জন্মতারিখে ভুল থাকলে আবেদন আটকে যেতে পারে।

অনেক বড় অস্ত্রোপচার, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা এই প্রকল্পের আওতায় থাকলেও, সব ধরনের পরীক্ষা বা চিকিৎসা এতে অন্তর্ভুক্ত নয়।

কেউ যদি কার্ড বানানোর নামে অতিরিক্ত টাকা দাবি করেন, তাহলে সতর্ক থাকুন এবং সরকারি হেল্পলাইন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। আবেদন করার সময় নিজের নাম, বয়স, ঠিকানা বা আধারের তথ্য ভুল দিলে পরে হাসপাতালে চিকিৎসার সময় সমস্যা হতে পারে।

আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি বড় ধরনের চিকিৎসার সময় আর্থিক সুরক্ষা পেতে পারেন। তবে সুবিধা পাওয়ার জন্য প্রকল্পের নিয়ম জানা এবং সঠিকভাবে আবেদন করাও সমান গুরুত্বপূর্ণ।

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকা সরকারি এবং বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালেই ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায় (Ayushman Bharat)।