আরও চাপে সরকার? খোদ পুলিশই কাঁধে তুলে নিল দায়িত্ব, DA আদায় করতে আজই বিরাট কাণ্ড…

Published on:

Published on:

dearness allowance(125)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের রায় গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। আর সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সেই নির্দেশের পর আন্দোলনের ঝাঁঝ আরও বৃদ্ধি পাচ্ছে।

ডিএ ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মীরা | Dearness Allowance

নির্দেশ তো রয়েছে, তবে তা যাতে কার্যকর হয় সেই লক্ষ্যে আসরে সরকারি কর্মীদের একাধিক সংগঠন। সুপ্রিম রায় কার্যকর করার দাবিতে শুক্রবার নবান্নে যায় সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তার প্রতিলিপি রাজ্য প্রশাসনের সদর দফতরে পৌঁছে দিতে যান তারা। তবে সেখানে গিয়েই পুলিশি বাধার মুখোমুখি হন আন্দোলনকারীরা।

মঞ্চের প্রতিনিধিরা আদালতের রায়ের কপি নিয়ে নবান্নের উদ্দেশ্যে যাওয়ার সময়, হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং একদল পুলিশ কর্মীদের ভিতরে প্রবেশ বাধা দেয়। তবে এরপরই আসে টুইস্ট। আন্দোলনকারীদের দাবি, তাঁদের আটকে দেওয়া হলেও, কর্তব্যরত পুলিশ কর্মীরাই আন্দোলনকারীদের হয়ে রায়ের কপিটি জমা দিয়ে দেন।

সংগঠনের বক্তব্য, পুলিশের নিচুতলার কর্মীরাও যে ডিএ থেকে বঞ্চিত, তারই উদাহরণ এই ঘটনা। নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে পুলিশ কর্মীরা সরকারের প্রতি নীরব বার্তা দিয়েছেন বলেই মত সংগ্রামী যৌথ মঞ্চের। একেই সামনে ভোট তার ওপর আদালতের রায়, এই পরিস্থিতিতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে এবং সুপ্রিম কোর্টের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ রবিবার রাজপথে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ।

আরও পড়ুন: সপ্তাহ শেষে সোনার দামে বড় চমক! রবিবার শহর কলকাতায় হলুদ ধাতুর দর কত জানুন?

এক বিশাল প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এদিন। বেলা ১২টার সময় সুবোধ মল্লিক স্কোয়ারে সমস্ত সরকারি কর্মচারীদের জমায়েত আর সেখান থেকেই প্রতিবাদ মিছিল বের করা হবে। নিজেদের দাবি আদায়ে সরকারকে কড়া বার্তা দিতে সকল বঞ্চিত কর্মচারীকে এদিন উপস্থিত থাকার ডাক দেওয়া হয়েছে। এদিনের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আদালতের নির্দেশ

বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চের রায়, পঞ্চম পে কমিশনের আওতায় ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ-র সম্পূর্ণটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে Government Of West Bengal)।

dearness allowance(121)

সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের ২৫% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএ-র ২৫% ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে। প্রথম কিস্তি দিতে হবে ৬ মার্চের মধ্যে। আর ১৫ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে। আদালত নির্দিষ্টভাবে একটি কমিটি তৈরি করে দিয়েছে। বাকি যে ডিএ-র পেমেন্ট থাকবে তা মেটাতে হবে কিস্তিতে, সেটা নিয়ে কমিটি সিদ্ধান্ত নেবে।