বাংলা হান্ট ডেস্ক: ভালোবাসার মরশুমে সোনার দামে বড় চমক! কমল হলুদ ধাতুর দর (Gold Price)। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। পাশাপাশি এই সময় বিয়ের মরশুমে চলে আয় বহু মানুষই গহনা কেনা কাটি করেন। এবার আপনিও যদি এই সময় গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।
ভালোবাসার মরসুম শুরু হতেই সোনার দামের রেকর্ড পতন (Gold Price)
সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। যদিও হলুদ ধাতুর দর ১ লাখের গণ্ডি পার করেছছ । বর্তমানে সোনার (Gold) দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। এবার সপ্তাহ শেষে বাজারে হলুদ ধাতুর দর কত একবার জেনে নিন।

আরও পড়ুন: কম দামে বেশি সুবিধার দৌড়ে এগোল Jio, ২৩৯ টাকার প্ল্যানে মিলছে প্রতিদিন ১.৫GB ডেটা
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৮২০ টাকা । ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৮২০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫৯০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫৯০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৫১৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৫১৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৫৯৫৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫৯৫৫ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫৯৪৫ টাকা । ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫৯৪৫০ টাকা।
গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়। তবে বর্তমানে সোনার দাম (Gold Price) কমায় স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভবিষ্যতের ফের হলুদ ধাতুর দর বাড়তে পারে। তাই এই মুহূর্তে যারা সোনা কিনে রেখেছেন তাদের চিন্তার কোন কারণ নেই।












