কম দামে বেশি সুবিধার দৌড়ে এগোল Jio, ২৩৯ টাকার প্ল্যানে মিলছে প্রতিদিন ১.৫GB ডেটা

Published on:

Published on:

Jio the Rs 239 plan offers 1.5GB data per day
Follow

বাংলা হান্ট ডেস্ক: জিওর (Jio) গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। এবার রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য একগুচ্ছ ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান করেছে। যেখানে আপনি কম খরচে আনলিমিটেড কলিং, ডেটাসহ আরও একাধিক সুবিধা পাবেন। পাশাপাশি এই প্ল্যানটি বাজেট ইউজারদের জন্য বিশেষভাবে জনপ্রিয়। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত।

২৩৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫GB ডেটা মিলছে Jio-তে (Jio)

রিলায়েন্স জিও (Jio) গ্রাহকদের জন্য ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানটা এমন ভাবে সাজিয়েছে যেখানে কম টাকায় বেশি সুবিধা পাওয়া যাবে। আর এই রিচার্জ প্লানে আপনি প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডাটা পাবেন। পাশাপাশি আনলিমিটেড কলিং এর সঙ্গে পাবেন রোমিং এর সুবিধা। এছাড়াও থাকছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা।

Jio the Rs 239 plan offers 1.5GB data per day

আরও পড়ুন: নজরদারি ফাঁকি দিয়ে নকল! মাধ্যমিক পরীক্ষায় জুতো-অন্তর্বাসে মোবাইল উদ্ধার

বলা যায় কম টাকায় আপনার একাধিক কাজ হবে এই রিচার্জ করলে। তবে এই প্ল্যানটের ভ্যালিডিটি থাকছে ২২ দিন। অর্থাৎ গ্রাহকেরা প্রায় তিন সপ্তাহ পর্যন্ত যত খুশি কলিং ও ইন্টারনেট সার্ভিস পেতে পারবেন। পাশাপাশি জিও টিভি ও জিও এ আই ক্লাউড এর মতন ডিজিটাল সার্ভিস এর এক্সেস ও দেওয়া হচ্ছে এই প্ল্যানে।

তাছাড়া রিলায়েন্স জিওর পোর্টফোলিওতে আরও একটি অভিনব রিচার্জ প্ল্যানও রয়েছে। সেটি হল ২৯৯ টাকা। যেখানে আপনি প্রতিদিন ১.৫ জিপি বেটা ও ১০০ টা করে এসএমএস পাবেন। পাশাপাশি পাবেন ২৮ দিনের বৈধতা।

তবে যারা দীর্ঘমেয়াদি প্ল্যান চান তাদের জন্য এই ২৯৯ টাকার প্ল্যান টা সব থেকে ভালো বলে মনে করা হয়। কিন্তু বলা ভালো, জিওর (Jio) ২৩৯ টাকার প্ল্যান্টে বিশেষভাবে সেই সব গ্রাহকদের জন্য, যারা বাজেটে ব্যালেন্স ডেটা ও কলিং প্লান চান। এছাড়াও এই প্ল্যানটি ছাত্র-ছাত্রী ও ছোট শহরের গ্রাহকদের জন্য যারা খুব বেশি খরচ করতে চান না।