সরকারি হাসপাতালে কন্ট্রাকচুয়াল ডাক্তার-নার্স নিয়োগ করবে রাজ্য সরকার! কী পরিকল্পনা স্বাস্থ্যমন্ত্রীর

Published on:

Published on:

West Bengal Government Hospital Contractual Doctor and Nurse Recruitment 2026

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে (Government Hospital) চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন হাসপাতালেও এই সমস্যা দেখা যাচ্ছে। ফলে অনেক সময় রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে সমস্যায় পড়তে হয়। এই ঘাটতি মেটাতে এবার চুক্তির ভিত্তিতে চিকিৎসক, নার্স-সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ২ হাজারের বেশি চিকিৎসক এবং ৮ থেকে ১০ হাজার নার্স নিয়োগের পরিকল্পনা রয়েছে।

Government Hospital : স্থায়ী নয়, আপাতত চুক্তির ভিত্তিতে নিয়োগ

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যে সরকারি হাসপাতালে (Government Hospital) চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী চুক্তির ভিত্তিতে কর্মী নেওয়া হবে। দ্রুত এই নিয়োগ শুরু করার পরিকল্পনা রয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ, বিধাননগর মহকুমা হাসপাতাল, নর্থ সাবার্বান হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল এবং ব্যারাকপুরের বিএন বসু হাসপাতাল-সহ একাধিক সরকারি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Government Hospital) চিকিৎসকের ঘাটতি রয়েছে বলে স্বাস্থ্য ভবনের তথ্যে জানা গিয়েছে।

Swasthya Bhawan Issues Strict Guidelines for Birth and Death Certificate Corrections

কিন্তু এখনই স্থায়ী নিয়োগ করা হচ্ছে না কেন?

স্বাস্থ্য ভবনের আধিকারিকদের বক্তব্য, নিয়োগে স্বচ্ছতা রাখতে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে কর্মী নেওয়ার কথা ভাবা হচ্ছে। আগে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট-সহ বিভিন্ন পদে নিয়োগ করা হত। সেই প্রক্রিয়া শেষ হতে প্রায় ৮ মাস সময় লাগত। কিন্তু পিএসসির মাধ্যমে নিয়োগ করলে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে পুরো প্রক্রিয়া শেষ হতে অন্তত দেড় বছর লাগতে পারে।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ থেকে পুরী, এবার সরকারি বিলাসবহুল ভলভো স্লিপার বাসেই শুয়ে শুয়ে যাত্রা! বড় সিদ্ধান্ত পরিবহণ দপ্তরের

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, হাসপাতালগুলিতে (Government Hospital) কর্মীর অভাব থাকলে দেড় বছর অপেক্ষা করা সম্ভব নয়। তাই আপাতত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। চিকিৎসক ও নার্সের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী গ্রুপ ডি পদেও কর্মী নেওয়া হবে।

২ হাজারের বেশি চিকিৎসক, ১০ হাজার পর্যন্ত নার্স নিয়োগ

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, রাজ্যে ২ হাজারেরও বেশি চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৮ থেকে ১০ হাজার নার্সিং স্টাফ নেওয়ার কথাও ভাবা হচ্ছে। নার্সদেরও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হতে পারে। পরবর্তী সময়ে স্থায়ী নিয়োগের পরেও যদি চিকিৎসক, নার্স বা অন্য স্বাস্থ্যকর্মীর অভাব থাকে, তাহলে চুক্তিতে নিযুক্ত কর্মীদেরও কাজে রাখা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আগেও ৯৪৫৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি

এদিকে চিকিৎসক সংগঠনগুলির বক্তব্য, রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৪১টি মেডিক্যাল কলেজ রয়েছে। সেখানে MBBS-এর আসন সংখ্যা ৭৪০০। রোগীর সংখ্যা অনুযায়ী চিকিৎসক ও নার্সের ব্যবস্থা রাখতে আগে প্রতি বছর নিয়োগ করা হত। কিন্তু কোভিডের পর দীর্ঘদিন নিয়োগ বন্ধ ছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তার মধ্যে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে ১২২৭টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৬২২টি এবং স্টাফ নার্স গ্রেড-টু পদে ৬৪৪৩টি শূন্যপদ ছিল। এছাড়াও ৩৫০ জন ফার্মাসিস্ট এবং ৮০৯ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

সব মিলিয়ে মোট শূন্যপদ ছিল ৯৪৫৪টি। এর মধ্যে ৮৫০০ জনকে নিয়োগের সুপারিশ স্বাস্থ্য দফতরের কাছে পাঠিয়েছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। তবে রাজ্যের হাসপাতালগুলিতে (Government Hospital) যত কর্মী প্রয়োজন, সেই তুলনায় এই নিয়োগ যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। স্বাস্থ্যমন্ত্রীর নতুন ঘোষণার পর আবারও সরকারি হাসপাতালের কর্মী ঘাটতি এবং নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।