সোশ্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারি! ভুয়ো খবর ও গুজব রুখতে বিশেষ ‘ওয়ার রুম’ গঠন শুভেন্দু সরকারের

Published on:

Published on:

West Bengal Government Launches 24x7 War Room Against Fake News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ও গুজব ছড়ানো আটকাতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government)। মানুষের কাছে দ্রুত সঠিক তথ্য পৌঁছে দিতে এবং ভুল তথ্যের কারণে যাতে কোনও বিভ্রান্তি না তৈরি হয়, সেই লক্ষ্যেই ২৪ ঘণ্টা চালু থাকবে একটি বিশেষ ‘ওয়ার রুম’। সরকারের দাবি, সাম্প্রতিক সময়ে ভুয়ো তথ্যের পরিমাণ বেড়েছে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভুয়ো খবর ও গুজব রুখতে ২৪x৭ ওয়ার রুম শুভেন্দু সরকারের (West Bengal Government)

তথ্য ও সংস্কৃতি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ওয়ার রুম দিন-রাত কাজ করবে। সংবাদপত্র, টিভি চ্যানেল, অনলাইন সংবাদমাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কী ধরনের তথ্য ছড়াচ্ছে, তার উপর নজর রাখা হবে। সরকারের মতে, অনেক সময় ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়। এর প্রভাব আইনশৃঙ্খলা, সরকারি কাজকর্ম এবং রাজ্যের ভাবমূর্তির উপরও পড়তে পারে। তাই দ্রুত এমন তথ্য চিহ্নিত করে সঠিক তথ্য প্রকাশ করা হবে।

এই ওয়ার রুমের দায়িত্বে থাকবেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব। এছাড়া স্বরাষ্ট্র, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, স্বাস্থ্য, বিপর্যয় মোকাবিলা দফতর, পুলিশ এবং প্রশাসনের অন্য গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিকরাও এর সদস্য থাকবেন।

জানা গিয়েছে, ভুয়ো তথ্য চিহ্নিত করা, তথ্য যাচাই করা, প্রয়োজন হলে তথ্যভিত্তিক জবাব তৈরি করা এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সঠিক তথ্য প্রকাশ করা হবে এই ওয়ার রুমের প্রধান কাজ। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখা হবে।

Suvendu Adhikari launched Bidyut Prahari app

আরও পড়ুনঃ ঝুঁকি ছাড়াই টাকা বাড়াতে চান? কেন্দ্রের এই ৬ প্রকল্পে মিলছে আকর্ষণীয় সুদ

এক শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন, মানুষের কাছে দ্রুত যাচাই করা তথ্য পৌঁছে দেওয়া এবং গুজব ছড়ানো রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, শুধুমাত্র নজরদারি নয়, সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়াও এই ওয়ার রুমের অন্যতম লক্ষ্য (West Bengal Government)।