বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পে (Government Scheme) একসঙ্গে আবেদন করার বড় সুযোগ এনে দিল রাজ্য সরকার । যুবসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, একাধিক প্রকল্পের জন্য এবার বিধানসভা ভিত্তিক বিশেষ ক্যাম্পে সরাসরি আবেদন করা যাবে। আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে এই শিবির।
একাধিক প্রকল্পের (Government Scheme) জন্য বিশেষ ক্যাম্প রাজ্য সরকারের
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত (সরকারি ছুটি বাদে) রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করবে রাজ্য সরকার। সেখানেই নেওয়া হবে যুবসাথী প্রকল্প, খেতমজুরদের বার্ষিক ৪ হাজার টাকা সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জন্য নির্ধারিত জলকর মকুবের আবেদন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) আগেই এই ঘোষণা করেছিলেন। এবার জানা গিয়েছে, এই একই ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনও জমা নেওয়া হবে। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এই কথা জানানো হয়েছে (Government Scheme)।
লক্ষ্মীর ভাণ্ডার: কতজন পাচ্ছেন, কত বাড়ল অনুদান?
বর্তমানে রাজ্যের প্রায় ২.৪২ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাচ্ছেন। আবেদনের ভিত্তিতে আরও ২০.৬২ লক্ষ মহিলাকে নতুনভাবে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। সদ্য পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের অনুদানও বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।
- সাধারণ শ্রেণির উপভোক্তারা মাসে ১,০০০ টাকার বদলে পাবেন ১,৫০০ টাকা।
- এসসি ও এসটি ভুক্ত মহিলারা মাসে ১,২০০ টাকার বদলে পাবেন ১,৭০০ টাকা।
লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনে কী কী নথি লাগবে?
- আধার কার্ড
- জাতিগত শংসাপত্র
- ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স
- ছবি
যুবসাথী প্রকল্প ঘোষণার পর এই প্রথমবার আবেদন গ্রহণ করা হচ্ছে। বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- আবেদনকারী কোনও শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পেলেও আবেদন করা যাবে
- এই প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে সহায়তা মিলবে, সর্বাধিক পাঁচ বছরের জন্য।
যুবসাথী আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
- আধার কার্ড
- জাতিগত শংসাপত্র
- ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স
- অ্যাডমিট কার্ডের জেরক্স
- ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

আরও পড়ুনঃ যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশ! কোথায় মিলবে, কীভাবে ফিলাপ করবেন, না জানলে বাতিল আবেদন
রবিবার থেকে শুরু হওয়া বিধানসভা ভিত্তিক ক্যাম্পেই একসঙ্গে এই সমস্ত প্রকল্পের (Government Scheme) আবেদন জমা দেওয়া যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার।












