যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশ! কোথায় মিলবে, কীভাবে ফিলাপ করবেন, না জানলে বাতিল আবেদন

Published on:

Published on:

Yuvasathi Scheme Form Fillup Guide
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড় খবর। রাজ্য সরকারের বহু প্রতীক্ষিত যুবসাথী প্রকল্প (Yuvasathi Scheme)-এর আবেদনপত্র অবশেষে প্রকাশিত হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। তবে এই টাকা পেতে হলে ফর্ম সঠিকভাবে পূরণ করা এবং নির্দিষ্ট নিয়ম মেনে জমা দেওয়া বাধ্যতামূলক। সামান্য ভুল হলেও আবেদন বাতিল হতে পারে।

যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদনের সাধারণ নিয়মাবলী

ফর্ম হাতে পাওয়ার পর প্রথমেই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। পুরো ফর্মটি ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। নির্দিষ্ট স্থানে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। ছবির উপর এমনভাবে সই করতে হবে যাতে সইয়ের অর্ধেক অংশ ছবির ওপর এবং বাকি অর্ধেক অংশ ফর্মের কাগজের ওপর থাকে। এটিই ‘Cross Signature’ হিসেবে গণ্য হবে।

ব্যক্তিগত তথ্য কীভাবে লিখবেন?

আবেদনকারীকে নিজের নাম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী হুবহু লিখতে হবে। বাবার ও মায়ের নামও একইভাবে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন করার পর যে নম্বর পাওয়া যাবে, সেটি ফর্মে উল্লেখ করা বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। যে মোবাইল নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে, শুধুমাত্র সেই নম্বরই দিতে হবে। বয়সের ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য

যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) ফর্মের দ্বিতীয় পাতায় শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত দিতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।

মাধ্যমিকের রোল নম্বর, প্রাপ্ত নম্বর, পাসের বছর এবং বোর্ডের নাম সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপর ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড নির্ভুলভাবে লিখতে হবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়া হবে, সেটি আধারের সঙ্গে লিংক থাকা বাধ্যতামূলক।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনপত্রের সঙ্গে স্ব-প্রত্যয়িত (Self-attested) কপি জমা দিতে হবে। সেগুলি হল –

  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড ও মার্কশিট
  • আধার কার্ড ও ভোটার কার্ড
  • ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা (নাম ও অ্যাকাউন্ট নম্বরসহ)
  • সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC)

New rules for Yuvasathi Scheme of west bengal

আরও পড়ুনঃ বাংলায় বাড়তি নজরদারি! SIR-এর পর এবার ভোট প্রস্তুতিতেও স্পেশাল অবজার্ভার

কোথায় জমা দেবেন?

যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) ফর্ম সম্পূর্ণভাবে পূরণ করার পর নিচে সই ও তারিখ দিতে হবে। এরপর নিজের এলাকার দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পর ক্যাম্পের আধিকারিকরা ফর্মের নিচে থাকা ‘একনলেজমেন্ট স্লিপ’-এ সই ও সিল দিয়ে আবেদনকারীকে ফেরত দেবেন। ভবিষ্যতে প্রমাণ হিসেবে এই স্লিপ সংরক্ষণ করে রাখা অত্যন্ত জরুরি।