বাংলা হান্ট ডেস্কঃ বাংলার আসন্ন নির্বাচন এবং ভোটার তালিকার নিবিড় পরিমার্জনকে (SIR) সামনে রেখে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। গোটা প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে এবং প্রশাসনিক প্রস্তুতি কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখতে এক বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হল রাজ্যে।
বাংলার চলমান SIR এবং আসন্ন ভোটের প্রস্তুতি পর্যবেক্ষণে ১৯৮৮ সালের ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্রকে দায়িত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার যখন বাংলার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী নয়াদিল্লিতে পৌঁছেছেন, সেই সময়েই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে কী বলেছে কমিশন?
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে এন কে মিশ্রকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ১৩সিসি ধারা অনুযায়ী তিনি সরাসরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধীনে কাজ করবেন।
কিন্তু ঠিক কী দায়িত্ব পালন করবেন এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার?
কমিশনের জারি করা বিবৃতি অনুযায়ী, বাংলার চলমান SIR এবং আসন্ন ভোটে তিনি বিশেষ পর্যবেক্ষক বা স্পেশাল অবজার্ভারের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ভোটার তালিকা পরিমার্জন এবং নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি, দুই দিকেই নজর রাখবেন তিনি। প্রশাসনিক স্তরে সম্ভবত এই প্রথমবার বাংলায় এই ধরনের দায়িত্ব পালন করতে চলেছেন নয়া স্পেশাল অবজার্ভার। নির্বাচনী কাজে তাঁর অভিজ্ঞতা রয়েছে মূলত নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে।
শেষ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে পুলিশের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছিলেন তিনি। নিজের কর্মজীবনে এন কে মিশ্র সিকিমে ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরে সেই রাজ্যের ডিজিপির পদেও ছিলেন তিনি। ফলে প্রশাসনিক ও নিরাপত্তা, দুই ক্ষেত্রেই তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুনঃ লাইসেন্সের পর এবার বিল্ডিং ছাড়, স্বাস্থ্যসাথী বাধ্যতামূলক করতে কড়া পদক্ষেপ পুরসভার
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই বাংলার SIR প্রক্রিয়ার জন্য নতুন করে আরও ১২ জন স্পেশাল অবজার্ভার পাঠানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে এতদিন কমিশনের প্রতিনিধিরা শুধুমাত্র SIR-এর কাজের জন্যই ছিলেন। এই প্রথমবার আসন্ন ভোটের সামগ্রিক প্রস্তুতি বুঝে নিতে বিশেষ পর্যবেক্ষক পাঠাল












