বাংলা হান্ট ডেস্কঃ হাতে বেশি সময় নেই। ৩১ মার্চ অবধি সময় রয়েছে রাজ্য সরকারের হাতে। তার মধ্যে বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত সরকারি কর্মীরা (Government Employees) হাতে বকেয়া পাওয়ার অপেক্ষায়। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে কবে সরকারি কর্মচারীদের বকেয়া DA-র (Dearness Allowance) ২৫ শতাংশ মেটাবে রাজ্য? হিসেব বলছে, বকেয়ার ২৫ শতাংশ মেটানোর জন্য রাজ্যের চাই প্রায় ১০,৪০০ কোটি টাকা। এই টাকা কীভাবে জোগাড় হবে? চিন্তায় নবান্ন।
ডিএ ইস্যুতে ফের জট? Dearness Allowance
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চের রায়, পঞ্চম পে কমিশনের আওতায় ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ-র সম্পূর্ণটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে Government Of West Bengal)।
মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের ২৫% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএ-র ২৫% ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে। প্রথম কিস্তি দিতে হবে ৬ মার্চের মধ্যে। আর ১৫ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে। বাকি বকেয়া ডিএ কোন পথে মেটানো হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে গড়ে দেওয়া হয়েছে কমিটি।
বকেয়া ডিএ সংক্রান্ত রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘রায়ের কপি রিভিউ করা হবে। আমাদের তৈরি করা এই ৫ সদস্যের কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং তারা যে রিপোর্ট বা পরামর্শ দেবে সেই মতো সরকার কাজ করবে।’ ডিএ বিষয়ে আদালতের রায় পর্যালোচনা করে সমস্ত সমস্যা দূর করতে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি ৫ সদস্যের বিশেষ কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কীভাবে রাজ্য ডিএ মেটাবে, এই নিয়ে যেমন চর্চা চলছে ঠিক তেমনই সুপ্রিম কোর্টের কাছে এই রায় পুনর্বিবেচনার কোনও সুযোগ আছে কি না সেই নিয়েও জোর চর্চা। রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন করার কী কোনো জায়গা রয়েছে? সেই বিষয় নিয়েও আলোচনা চলছে।
ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে একাধিক ঘোষণা করেছে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বৃদ্ধি সহ বিভিন্ন জনমুখী প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে একধাক্কায় খরচ বেড়েছে ২২,৭০০ কোটি টাকা। যা ১ এপ্রিল থেকে লাগু হবে। তাহলে কী সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে নতুন করে ঋণ নিতে হবে? নাকি প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প থাকবে বন্ধ? চর্চা চলছে।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত কমিশনের! SIR শুনানির সময়সীমা বাড়ল ৭ দিন, কবে প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা?
যে ডিএ মামলার রায় সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তা পঞ্চম পে কমিশনের আওতায়। অভিযোগ ছিল, সেই সময়ে রাজ্য সরকারি কর্মচারীদের ৩৮ % ডিএ সরকার প্রদান করেনি। সেই বকেয়ার পরিমাণই দাঁড়িয়েছে ৪৩ হাজার কোটি। এবার সরকার সেই বকেয়া মহার্ঘ ভাতা মেটাবে নাকি ফের একবার সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নাড়বে সেটাই দেখার।












